|
বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে
নতুন সময় ডেস্ক
|
![]() বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে ৩ জুলাই অনুষ্ঠিত হবে চরকি কার্নিভাল। এতে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া কনটেন্টগুলো থেকে সেরাদের পুরস্কৃত করা হবে। এরই মধ্যে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেখানে ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী (ফিমেল) বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার। তবে তার আকস্মিক মৃত্যুতে তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, কারিনার অসাধারণ সব কাজ রয়ে গেলেও, তিনি আজ সকল প্রতিযোগিতার উর্ধ্বে। তাই প্রয়াত কারিনা কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অসামান্য অবদানকে স্মরণ করে এবারের চরকি অ্যাওয়ার্ডসে আমরা তাকে বিশেষভাবে সম্মান জানাতে চাই। এবারের চরকি অ্যাওয়ার্ডসে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা ছবির তালিকায় রয়েছে কাছের মানুষ দূরে থুইয়া, তুফান, লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী এবং ‘৩৬-২৪-৩৬’। পাশাপাশি সেরা অভিনেতা-অভিনেত্রী, সিরিজ ও গানসহ বিভিন্ন বিভাগে মনোনয়ন দেওয়া হয়েছে। চরকির ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইবাররা পছন্দের কনটেন্ট ও শিল্পীদের জন্য ভোট দিতে পারছেন। ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
