ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মশার কয়েলের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 12:19 PM

মশার কয়েলের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

মশার কয়েলের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বসতঘরে মশার কয়েলের আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (১০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পাগলায় এ দুর্ঘটনা ঘটে।



দগ্ধরা হলেন- আবদুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩) ও তানজিলা (৬)।

এদের মধ্যে শিউলীর ৯৮ শতাংশ, আবদুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর।আজ সকাল ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহত শিউলীর স্বামী জাকির হোসেন জানান, ঘরে মশার কয়েল থেকে আগুন লাগে। এতে তারা দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, সকাল ৭টার দিকে একই পরিবারের দগ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status