ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডাচ্-বাংলার আরও পাঁচ বুথ থেকে টাকা চুরি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 12:16 PM

ডাচ্-বাংলার আরও পাঁচ বুথ থেকে টাকা চুরি

ডাচ্-বাংলার আরও পাঁচ বুথ থেকে টাকা চুরি

বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংকের আরও পাঁচটি এটিএম বুথ থেকে টাকা চুরির তথ্য মিলেছে। এসব বুথ থেকে এখন পর্যন্ত সাড়ে ১২ লাখ হয়েছে।




চুরির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর পুলিশ ধারণা করছে, এ ঘটনায় ১২-১৫ জন ইউক্রেনের নাগরিক জড়িত। এসব বুথ থেকে এখন পর্যন্ত সাড়ে ১২ লাখ টাকা চুরি হওয়ার খবর তদন্ত কর্মকর্তাদের জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বুথ থেকে টাকা চুরির ঘটনা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যৌথভাবে তদন্ত করছে।

পুলিশ জানায়, তদন্তে নতুন যে পাঁচটি এটিএম বুথ থেকে টাকা চুরির সন্ধান পাওয়া গেছে, সেগুলো রাজধানীর র‍্যাডিসন হোটেল, কাকরাইল, রামপুরার ডিআইটি সড়ক ও নিকুঞ্জ এলাকার। গত ৩১ মে প্রথমে মধ্য বাড্ডার বুথ থেকে টাকা চুরি হয়। বাকি সব বুথে চুরি হয় ১ জুন। সব মিলিয়ে এখন পর্যন্ত সাড়ে ১৬ লাখ টাকা চুরির খবর পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, ডাচ্-বাংলা ব্যাংক ছাড়া আরও অন্তত তিনটি বেসরকারি ব্যাংকের বুথ থেকে টাকা চুরি করেছে জালিয়াত চক্র। তবে অন্য ব্যাংকগুলো বিষয়টি স্বীকার করছে না। বাংলাদেশ ব্যাংকেও অন্য ব্যাংকগুলো এ নিয়ে কিছু জানায়নি।

ডিবির পূর্ব বিভাগের খিলগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান বলেন, টাকা চুরির ঘটনায় জালিয়াত চক্রের দুটি গ্রুপ জড়িত ছিল বলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাঁরা জানতে পেরেছেন। জালিয়াতিটি পুরোপুরি প্রযুক্তির সহায়তায় হওয়ায় প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে তারা কাজ করছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ইউক্রেনের গ্রেপ্তার ছয় নাগরিককে রিমান্ডে এনে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। পারিপার্শ্বিক তথ্য সংগ্রহের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।

এর আগে গত ১ জুন রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ডাচ্-বাংলার এটিএম বুথে ইউক্রেনের দুই নাগরিক টাকা চুরি করতে গেলে তাদের একজন ধরা পড়েন। ওইদিন রাতেই পান্থপথের একটি হোটেল থেকে ইউক্রেনের আরও পাঁচ নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। এই চক্রের একজন এখনো পলাতক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status