ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছাত্রদলের কাউন্সিল ঘিরে গঠিত কমিটিতে যারা রয়েছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 12:11 PM

ছাত্রদলের কাউন্সিল ঘিরে গঠিত কমিটিতে যারা রয়েছেন

ছাত্রদলের কাউন্সিল ঘিরে গঠিত কমিটিতে যারা রয়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার পর নতুন কাউন্সিল আয়োজনে তিনটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিনটি হলো নির্বাচন পরিচালনা, বাছাই ও আপিল কমিটি।




রোববার (০৯ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্র্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও নির্বাহী সদস্য রাজীব আহসান।

বাছাই কমিটিতে আছেন দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান।

আপিল কমিটিতে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান।

গত ৩ জুন রাজীব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বাধীন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেয় বিএনপি। আগামী ৪৫ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কেন্দ্রীয় সংসদ গঠনের কথা বলা হয়। তারই অংশ হিসেবে নতুন কাউন্সিলের আয়োজন করতে কমিটি তিনটি গঠন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status