ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রানি এলিজাবেথের সম্মাননা পেলেন দুই বাংলাদেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 June, 2019, 12:05 PM

রানি এলিজাবেথের সম্মাননা পেলেন দুই বাংলাদেশি

রানি এলিজাবেথের সম্মাননা পেলেন দুই বাংলাদেশি

নাঈম আহমদ ও এমদাদ তালুকদার নামে ব্রিটেনে বসবাসরত দুই বাংলাদেশি বংশোদ্ভূতকে সম্মাননা দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

গত শুক্রবার (৭ জুন) ব্রিটেনে রানি এলিজাবেথের জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে তার পক্ষ থেকে মোট এক হাজার ৭২ জনকে বিভিন্ন সম্মাননা দেয়া হয়েছে।





জানা গেছে রানির জন্মদিন উপলক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক নাঈম আহমদ ও কমিউনিটি রিসোর্স অফিসার এমদাদ তালুকদার নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাদেরকে এই বিশেষ রাজকীয় সম্মাননা দেয়া হয়।

এর আগে, গত বছর বাংলাদেশি বংশোদ্ভুত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার ব্রিটিশ এম্পায়ার মেডেল (বিইএম) পান। এছাড়া মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাবে ভূষিত হন বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার।

রানি দ্বিতীয় এলিজাবেথের আসল জন্মদিন ২১ এপ্রিল হলেও ব্রিটেনে প্রতি বছর তা ৭ জুন রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। সেদিনই সরকারের পক্ষ থেকে সম্মাননা প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

এছাড়া বছরের শুরুতেও বিভিন্ন অঙ্গনে ভূমিকা রাখা ব্রিটিশ নাগরিকদের এক দফা সম্মাননা দেয়া হয়, যা রানির নববর্ষের সম্মাননা হিসেবে পরিচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status