ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইরান ও লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরত আনা হচ্ছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 June, 2019, 12:03 PM

ইরান ও লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরত আনা হচ্ছে

ইরান ও লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূতকে ফেরত আনা হচ্ছে

নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগে ইরান ও লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরত আনা হচ্ছে। তাদের পরিবর্তে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হচ্ছে।




সম্প্রতি মন্ত্রিসভায় রদবদল হলেও আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর রাষ্ট্রদূত পর্যায়ে এটিই প্রথম রদবদল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, দুই মাস আগে ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবর রহমান ভূঁইয়া ও লেবাননে রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে ঢাকায় আসতে চিঠি দেওয়া হয়েছে। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বিষয়টি নিশ্চিত করেন কিন্তু এর বেশি কিছু বলতে রাজি হননি।

ইরানের আগে জাপানের রাষ্ট্রদূত থাকাকালীন এ কে এম মুজিবর রহমান ভূঁইয়াকে নৈতিক স্খলনজনিত কারণে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে, মোতালেব সরকারের রাষ্ট্রদূত হিসাবে এটি প্রথম পোস্টিং।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ তেহরানের অভিযোগ তদন্ত করেন এবং বৈরুতের অভিযোগ তদন্ত করেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম। উভয় রাষ্ট্রদূত তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন।

এরই মধ্যে ইরানে একজন পেশাদার কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং লেবাননে একজন অপেশাদারকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status