|
বোমা ফাটালেন আফগান ওপেনার
নতুন সময় ডেস্ক
|
![]() বোমা ফাটালেন আফগান ওপেনার আফগান এই ওপেনার জানালেন, তিনি পুরোপুরি ফিট ছিলেন। আফগান ক্রিকেট বোর্ড তাকে হতাশ করেছে। বোর্ডের ইচ্ছেমতোই তাকে বিশ্বকাপের দল থেকে ছেঁটে ফেলা হয়। কাবুলের সিনিয়র স্পোর্টস রিপোর্টার ইব্রাহিম মোহাম্মদকে সব কিছু খুলে বলেছেন শাহজাদ। ইংল্যান্ড থেকে একটি ভিডিও ক্লিপও পাঠিয়েছেন শাহজাদ। এরপরই টিম হোটেল থেকে দেশের পথে রওয়ানা দেন তিনি। আফগান ওপেনার জানিয়েছেন, আমার কোনো সমস্যা ছিল না, এমনকি আমার কোনো ইনজুরিও ছিল না। আমি পুরোপুরি ফিট। কিন্তু আফগান ক্রিকেট বোর্ড জোড় করে আমাকে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। এর জন্য তারা আমার সঙ্গে কোনো পরামর্শও করেনি। বিজ্ঞাপন চলতি বিশ্বকাপে আফগানিস্তান তিনটি ম্যাচ খেলেছে। তিনটিতেই হেরেছে দলটি। এর মধ্যে প্রথম দুটি ম্যাচে খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহজাদ। তৃতীয় ম্যাচের আগে তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় সুযোগ করে দেওয়া হয় আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ইকরাম আলি খিলকে। ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগান ওপেনার শাহজাদ ০ রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ৭ রান। তৃতীয় ম্যাচে তার জায়গায় দলে আসা ইকরাম আলি নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ বলে করেন ২ রান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
