|
তারেককে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রতিহিংসা বললেন ফখরুল
নতুন সময় প্রতিবেদক
|
![]() মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ফাইল ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে আজ রোববার গণভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারেক রহমানকে লন্ডনে থেকে দেশে ফিরিয়ে আনা বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই নাম নিতেও ঘৃণা লাগে। এ ছাড়া বলেন, আজ হোক কাল হোক এক দিন না একদিন তাঁর (তারেক রহমান) শাস্তি কার্যকর হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানের মাধ্যমে গণমাধ্যমে বিবৃতি পাঠান। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা শিষ্টাচার বহির্ভূত। এটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এ ধরনের বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
