ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দ. আফ্রিকার বিপক্ষে জেতার লক্ষ্যেই মাঠে নামব: লিটন দাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 11:30 AM

দ. আফ্রিকার বিপক্ষে জেতার লক্ষ্যেই মাঠে নামব: লিটন দাস

দ. আফ্রিকার বিপক্ষে জেতার লক্ষ্যেই মাঠে নামব: লিটন দাস

বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২ জুন ওভালে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা-এমনটিই জানিয়েছেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস।




বৃহস্পতিবার লন্ডনে টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে দলের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, প্রথম ম্যাচে জেতার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। এটা কেবল প্রথম ম্যাচ বলে নয়, শেষ ম্যাচ হলেও আমাদের মাথায় জয়ের চিন্তা থাকত। কারণ, সেজন্যই আমরা এখানে এসেছি। সুতরাং জেতার মানসিকতা নিয়েই আমরা খেলব।

লিটন মনে করেন, বিশ্বকাপে শুভসূচনা করতে ভালোভাবে ও সত্যিকার অর্থে প্রস্তুত টাইগাররা। সম্প্রতি বহুজাতিক টুর্নামেন্টেও টাইগাররা নিজেদের উন্নতি দেখিয়েছে। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলা এর একটি উদাহরণ।

দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে ম্যাচ বের করে আনা কঠিন চ্যালেঞ্জ হবে-সেটি মানেন লিটন। তবে যোগ করেন, নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দিন তার দল অবশ্যই জিতবে।

‘কোনো কিছুই অত সহজ হবে না। প্রোটিয়াদের বোলিং-ব্যাটিং আক্রমণ শক্তিশালী। ইংলিশ কন্ডিশনে তারা অভ্যস্ত।আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং হবে। তবে এমন নয় যে, সেটা আমরা করতে পারব না। ওই দিন ভালো খেলতে পারলে আমরা জিতব’-যোগ করেন লিটন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status