ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
প্রকাশ হলো জনপ্রিয় কন্ঠ শিল্পী প্রত্যয় খান এর ‘যেওনা’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 10:33 AM

প্রকাশ হলো জনপ্রিয় কন্ঠ শিল্পী  প্রত্যয় খান এর ‘যেওনা’

প্রকাশ হলো জনপ্রিয় কন্ঠ শিল্পী প্রত্যয় খান এর ‘যেওনা’

ঈদ উপলক্ষে সংগীতা ব্যানার থেকে জনপ্রিয় কন্ঠ শিল্পী প্রত্যয় খান এর ‘যেওনা’ মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। গানটি লেখেছেন সিয়াম সরকার জান। গানটি সুর ও সংগীত ও গানটি গেয়েছেন প্রতয় খান। ‘যেওনা’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেন প্রতয় খান ও আননূর খান নোলক। মিউজিক ভিডিও পরিচালনা করেন হোসাইন আহমেদ মাসুম।




‘যেওনা’ গানের প্রসঙ্গে প্রত্যয় খান বলেন, এই গানের সুর, সংগীত ও গেয়েছি আমি। এই গানটা নিয়ে খুব অল্প সময়ের মধ্য প্লান করে মিউজিক ভিডিও বানানো হয়েছে। ‘যেওনা’ গানের মিউজিক ভিডিও গল্পটা একটু ভিন্ন আমার সব গুলো গানের তুলনায়। ভিডিওতে একজন সংগীত পরিচালক এর জীবন নিয়ে বানানো হয়েছে।

প্রত্যয় খান আরো বলেন, বেশ অনেক দিন পর একটা মিউজিক ভিডিও প্রকাশ করলাম। এই পর্যন্ত খুব ভালো সারা পাচ্ছি শ্রোতাদের কাছ থেকে। এই মিউজিক ভিডিওতে আমি ব্যক্তিগত অনেক পরিশ্রম করেছি। আমাদের ফুল টিমও অনেক পরিশ্রম করেছে একটা ভালো আউটপুট বের করার জন্য। এই ভিডিওতে আমার সহশিল্পী হিসেবে কাজ করেছেন আমার খুব কাছের বন্ধু আননূর খান নোলক। এটা নোলকের প্রথম মিউজিক ভিডিও। আমরা সবাই খুব মুগ্ধ ওর অভিনয় দেখে। নোলক খু্বই পরিশ্রমি এবং  এবং আমি জানি আর কিছুদিন পর সে একজন তরুন সুপারষ্টার হয়ে যাবে যদি সে এভাবে তার কাজের প্রতি ভালোবাসা ধরে রাখে। এই মিউজিক ভিডিওতে আমার সাথে আমার কিছু কাছের মানুষ ও অভিনয় করেছেন রাকিব হোসাইন ও টি যে ফারাইযি এবং আফ্রিদ হাসান। মিউজিক ভিডিও পরিচালক হোসাইন আহমেদ মাসুম।তিনি অনেক মেধাবী  তার সাথে আমার প্রথম কাজ।

অভিনয় ও গানের প্রসঙ্গে আননূর খান নোলক বলেন, ‘যেওনা’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করতে ভালোই লেগেছে। আমাদের যে ডিরেক্টর ছিলেন হোসাইন আহমেদ মাসুম ভাই সে একজন মেধাবী লোক। উনার সাথে আমার প্রথম কাজ এটা। কাজ করে ভালো লেগেছে একসাথে কাজ করে। আর প্রতয় এর কথা কি বলবো। আসলে আমরা শৈশব বন্ধু। অনেক বছরের বন্ধুত্ব তাই কাজ করতে কঠিন মনে হয় নাই। আমরা সবাই অনেক কষ্ট করেছি। এখন দর্শকের ভালবাসা পাওয়ার অপেক্ষায়।

আশা করি ‘যেওনা’ গানটা আপনাদের অনেক ভালো লাগবে। দোয়া করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status