|
চলচ্চিত্র নয়, বাকি জীবন আল্লাহর পথেই হাঁটতে চান পুষ্পিতা
নতুন সময় ডেস্ক
|
|
চলচ্চিত্র নয়, বাকি জীবন আল্লাহর পথেই হাঁটতে চান পুষ্পিতা হঠাৎ কেন এই সিদ্ধান্ত জানতে চাইলে পপি বলেন, ‘আমার পরিবারের সবাই নামাজ-কালাম পড়েন। আমি ছোটবেলা থেকেই এসবের ভেতর বড় হয়েছি। এ ছাড়া আমি যখন সিনেমার শুটিং করেছি, তখনো নামাজ পড়েছি। শুধু আমি নই, মিশা ভাইসহ অনেক শিল্পীই রয়েছেন, যারা আজান শোনার পর শুটিং বন্ধ রেখে নামাজ আদায় করেন। তবে ইদানীং আমার আল্লাহর ওপর ভয়টা বেড়েছে। নিয়মিত নামাজ-রোজা করছি। এখন আর অভিনয় করতে ইচ্ছে করছে না। কাজটি আমি আর করতে চাই না।’ নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করে মিডিয়ায়তে পথ চলা শুরু হয় পপির। এরপর কাজ করেছেন চলচ্চিত্রে।অভিনয় করেছেন শাকিব খান, বাপ্পি চৌধুরী, মারুফসহ চলচ্চিত্র নায়কদের বিপরীতে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
