|
ইফতার অনুষ্ঠানে সিনেমার গান, ক্ষমা চাইলেন হেলেনা জাহাঙ্গীর
নতুন সময় ডেস্ক
|
![]() ইফতার অনুষ্ঠানে সিনেমার গান, ক্ষমা চাইলেন হেলেনা জাহাঙ্গীর হেলেনা জাহাঙ্গীর আরও বলেন, ‘ওই দিন ফাউন্ডেশনের চারজনের জন্মদিন থাকার কারণে ইফতারের পর কেক কাটা ও আনন্দে সামান্য গান করা হয়েছিল, অনেকদিন পর দেখা হওয়ার কারণে। ব্যানারটি খুলে জয়যাত্রা ফাউন্ডেশনের চারজনের কেক কাটা উচিত ছিল বলে আমি মনে করি। ভুল মানুষেরই হয়। আল্লাহ সকালের ভুল ক্ষমা করুন, আমিন।’ জয়যাত্রা ফাউন্ডেশনের গত ২৫ মের ওই ইফতার অনুষ্ঠানের কয়েকটি ছবি দিয়েও পোস্ট করেন টেলিভিশন ব্যক্তিত্ব হেলেনা জাহাঙ্গীর। সেখানে তিনি বলেন, ‘সত্যের পথে অবিরাম যাত্রাকে ধারণ করে জয়যাত্রা ফাউন্ডেশনের পথযাত্রা শুরু হয়ে অনেক আগেই। ব্যস্ততায় অনেক দিন মজা করা হয় নাই। জয়যাত্রা ফাউন্ডেশনের আজীবন সদস্য সেলিনার আয়োজনে স্কাইশেইফ রেস্টুরেন্টে জয়যাত্রার ইফতার মাহফিল, জয়যাত্রার চারজন সদস্যের জন্মদিন, আমাকে ফুলের শুভেচ্ছা এই প্রথম দিলো সেলিনা এফবিসিসিআই’র দ্বিতীয়বারের মতো হওয়ার পর। আমাদের এই জয়যাত্রা যেমন মানব সেবায় নিয়োজিত তেমনি আছে আনন্দ ও বন্ধন। আল্লাহ আমাদের এই যাত্রাকে কবুল করে নিন। শত্রু নিপাত যাক। সেলিনার জন্য অনেক অনেক শুভকামনা।’ সম্প্রতি হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে দ্বৈত গান গাওয়ার প্রস্তাব দেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হেলেনা নিজেই। পোস্টে তিনি বলেন, ‘এইমাত্র মাহফুজুর রহমানের সঙ্গে ডুয়েট গান করার অফার পেলাম! কী করব বুঝতে পারছি না। বন্ধুদের পরামর্শ চাই।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
