|
আজ থেকেই দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি
নতুন সময় প্রতিবেদক
|
|
আজ থেকেই দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি জানা গেছে, ভারী বৃষ্টির ফলে ক্রমান্বয়ে তাপমাত্রা কমবে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে বলেও ধারণা করা হচ্ছে। তবে এ সময় বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে হালকা বৃষ্টি হতে পারে। পরে মাঝারি থেকে ভারীতে রূপ নিতে পারে। বৃষ্টি ৫ থেকে ৬ দিন স্থায়ী হতে পারে। এর মধ্যে তাপমাত্রা অনেকটা কমে যাবে। আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সময় নদীবন্দরে সংকেত দেখাতে বলা হতে পারে। এ সময় দুই ধরনের বৃষ্টি হতে পারে। প্রথম কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি এবং বর্ষাকালের মৌসুমি বৃষ্টির সম্ভাবনার রয়েছে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
