ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বনের রাজা যখন ঘরের রাজা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 6:17 AM

বনের রাজা যখন ঘরের রাজা!

বনের রাজা যখন ঘরের রাজা!

বনের রাজা এবার ঘরের রাজা! বিষয়টি হয়তো অনেকেটা চমকে যাওয়ার মতো, আর চমকে যাওয়ারই কথা যে হিংস প্রাণী বনে জঙ্গলে থাকার কথা সে রয়েছে ঘরে; তা আবার মানুষের সঙ্গে একই বিছানায়! হ্যা এটাই সত্য  ৩৩ বছর বয়সী পাকিস্তানের মুলতান শহরের বাসিন্দা জুলকাইফ চৌধুরীর ‘ঘরের রাজা’ এখন সিংহ। রাজকীয় বিছানায় ওই সিংহের সঙ্গে তার এক ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।




ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, পাকিস্তানি ওই যুবক ছয় মাস আগে একটি সিংহের বাচ্চা কেনেন। সেই সিংহটিকে তিনি নিজের ঘরে ছেড়ে দেন রাজত্ব করার জন্য।

তিনি ওই সিংহের নাম দিয়েছেন বাবর। ছয় মাস পর এখন বাবরের ওজন ১৬৮ পাউন্ডের বেশি এবং প্রতিদিন সে ১৭ পাউন্ডের বেশি কাঁচা মাংস খায়।

জুলকাইফের রাজকীয় বাঙ্গোলোয় নির্দ্বিধায় ঘুরে বেড়ায় বাবর। বাবরের রয়েছে নিজস্ব কিং-সাইজ বিছানা এবং রুমে এসিও রয়েছে। জুলকাইফের দুই বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু তিনি কখনো বাবরের গলার চেইন পড়াবেন না বলে জানিয়েছেন। তার ভাষায় তিনি বাবরকে কুকুরই মনে করেন।

পাকিস্তানি এই যুবক বলেন, সে আমার সন্তানের মতো। যখন আমি বাবরকে আমার বাসায় নিয়ে আসি তখন ওর বয়স ছিল দুই মাস। সে আমার সঙ্গে ছয় মাস ধরে বাস করছে।

বাবরের প্রতি জুলকাইফের এই ভালোবাসা কিন্তু বেশ ব্যয়বহুল। তিন হাজার ২০০ পাউন্ডে (৩ লাখ ৪০ হাজার ৭৮৫ টাকা) কেনা বাবরের পেছনে জুলকাইফের প্রতিদিন খরচও অনেক। প্রতি মাসে বাবরের খাবারের পেছনে দুই হাজার ৪০০ পাউন্ড (দুই লাখ ৫৫ হাজার ৬০০ টাকা) খরচ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status