ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সেই ‘দুধচোর বাবাকে’ নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 31 May, 2019, 9:15 PM

সেই ‘দুধচোর বাবাকে’ নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সেই ‘দুধচোর বাবাকে’ নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সম্প্রতি ঘটে যাওয়া একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ‘রিয়েল ফাদার’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এটির কাহিনীচিত্র ও নির্দেশনা দিয়েছেন ইমতিয়াজ মেহেদী হাসান।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সফিউল বি.জিতু ও আসাদুজ্জামান শান। রাজধানীর বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছে।




মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে সমাজে বাবাদের অবস্থান ও বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মানুষ কতটা নিরুপায় হলে চুরিতে উৎসাহিত হয়।

এতে অভিনয় প্রসঙ্গে সফিউল বি. জিতু বলেন, সন্তানের জন্য বাবার দুধ চুরির বিষয়টি সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়। কাহিনীচিত্রকার ও নির্মাতা ইমতিয়াজসহ আমরা তখন বিষয়টি নিয়ে বসি। পরে তিনি চিত্রনাট্য রচনা করেন।

তিনি আরো বলেন, অসম্ভব হৃদয়গ্রাহী করে পুরো বিষয়টিকে ফুটিয়ে তুলেছেন ইমতিয়াজ মেহেদী হাসান। নির্মাণে স্বকীয়তা বজায় রেখেছেন। বাবার চরিত্রে এখানে আমি অভিনয় করেছি। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেয়ার। আশা করি, কাজটা আপনাদের ভালো লাগবে।

পুলিশের চরিত্রে অভিনয় করা আসাদুজ্জামান শান বলেন, ভাইরালের এই যুগে মানুষ বিষয়ভিত্তিক ভালো কাজ কম দেখেন। নির্মাতা ইমতিয়াজ ভাই বরাবরই এই অবস্থার পরিবর্তনে ব্যতিক্রমী কাজ করেন।

তিনি বলেন, ‘রিয়েল ফাদার’ চলচ্চিত্রটিতে আমি একজন পুলিশ অফিসারের অভিনয় করেছি। চেষ্টা করেছি ভালো করার। বাকিটা আপনারা দেখে বলতে পারবেন। সবাই আমার জন্য এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন।

নির্মাতা ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, অন্তর্জালে ভাইরাল হওয়া বিষয়টি আমার বিবেককে নাড়া দেয়। তাই দেরি না করে চিত্রনাট্য করে শুটিং করে ফেলি। বিষয়বস্তুটাকে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা ছিল, জানিনা কতটুকু পেরেছি।

তিনি বলেন, যদি কেউ গতানুগতিক প্রেমের ঘরানা থেকে বেরিয়ে এই কাজটা দেখেন, আশা রাখি তিনি নিরাশ হবেন না। কারণ এটি জীবনের গল্প, বাবাদের গল্প।

প্রসঙ্গত, ডাক হরকরা প্রযোজিত ‘রিয়েল ফাদার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি SM Innovation এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status