ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
জামা পেয়ে আনন্দে আত্মহারা সেই মাসুদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 31 May, 2019, 9:12 PM

জামা পেয়ে আনন্দে আত্মহারা সেই মাসুদ

জামা পেয়ে আনন্দে আত্মহারা সেই মাসুদ

আল্লাহ তাআলার লীলা-খেলা কেউ বুঝে কেউ বুঝে না! কাউকে রাখে গাছ তলাতে কাউকে রাখে বালা খানায়। এটাই মহান আল্লাহ তাআলার পরম ক্ষমতা। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সন্ধ্যাহলা গ্রামের শিশু মাসুদ অভাবের সংসারে ঈদে জামা কিনতে নিজের প্রিয় হাঁসটাকে বিক্রি করতে বাজারে নিয়ে যায়। আর এতেই মাসুদের সেই কষ্টের দাগ কাটে মহান রবের দরবারে। বদলে গেল জীবন।




রাজহাঁস বিক্রি করে ঈদের জামা কেনার সংবাদ প্রকাশের পর নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সন্ধ্যাহলা গ্রামের শিশু মাসুদ মিয়ার এখন জামা-কাপড়ের অভাব নেই! নতুন সব জামা-প্যান্ট, পাঞ্জাবি পেয়ে আনন্দে আত্মহারা মাসুদ।

খবরটি ভাইরাল হলে দেশে-বিদেশের মানুষ মাসুদের শুভাকাঙ্ক্ষী হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

মাসুদের দাদি আহের বানু বলেন, কলমাকান্দা ইউএনও মো. জাকির হোসেন ঈদবস্ত্র ও নগদ অর্থ সহায়তা করেন। একই সঙ্গে এসপির নির্দেশে ওসি ঈদবস্ত্র ও আর্থিক সহায়তা করেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাড়িতে গিয়ে মাসুদকেসহ পরিবারের সদস্যদের ঈদবস্ত্র উপহার দেন।

মাসুদ জানায়, ঈদের জামা পেয়ে সে এখন অনেক অনেক খুশি। মাসুদ উপজেলার সন্ধ্যাহলা গ্রামের আলফত আলীর ছেলে।

দরিদ্র পরিবারের শিশু মাসুদের দেখা মেলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁচকাঠা বাজারে। বিদ্যালয়ের পোশাক পরা দেখে আগ্রহ নিয়ে তার সঙ্গে কথা বলতে গিয়ে জানা যায়, হাঁস বেচতে আসার মূল উদ্দেশ্য।

মাসুদ স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী। মাসুদ তার বাড়ির পথ মাড়িয়ে ও কংস নদী পাড়ি দিয়ে ৫০০ টাকার জন্য রাজহাঁস বেচতে এসেছিল।  হাঁস বেচে ঈদের জামা কিনবে শিশু মাসুদ এমন শিরোনামে ভাইরাল হয় নিউজটি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status