ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
জীবনে কোনো দিন সিগারেট খায়নি তথ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 31 May, 2019, 9:02 PM

জীবনে কোনো দিন সিগারেট খায়নি তথ্যমন্ত্রী

জীবনে কোনো দিন সিগারেট খায়নি তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জীবনে কোনো দিন একটাও সিগারেট খায়নি। এমনকি সিগারেটে একটা টানও দিইনি।

শুক্রবার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৯ উপলক্ষে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।




তিনি বলেন, আমার বাবা ছিলেন ধূমপায়ী। বাবা একদিন অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে যান। সেসময় চিকিৎসক তাকে বলেন, সিগারেট খাওয়া বাদ না দিলে আপনিও ক্যানসারে মারা যাবেন। এরপর হঠাৎই একদিন বাবা আমাকে ডেকে বলেন, তুমি আমার কাছে ওয়াদা কর কোনো দিন সিগারেট খাবে না। আমি বাবাকে দেওয়া ওয়াদা অনুযায়ী কোনো দিন ধূমপান করিনি।

তথ্যমন্ত্রী বলেন, এখানে অনেক স্কুলের ছাত্র-ছাত্রী ও তরুণ ছেলে-মেয়ে এসেছে দেখে আমার ভালো লাগছে। এখানে উপস্থিত সবাইকেই কথা দিতে হবে তোমারাও কোনো দিন ধূমপান করবা না।

বিশ্ব তামাকমুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য 'তামাকে হয় ফুসফুস ক্ষয়,সুস্বাস্থ্য কাম্য তামাক নয়। তামাকের ভয়াবহতা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, 'আমাদের লক্ষ্য রয়েছে দেশকে উন্নত জাতি হিসেবে গঠন করার। উন্নত জাতি গঠন করতে হলে সেখানে অনেকগুলো কম্পোনেন্টকে সমন্বিত করতে হয়। আর এর অন্যতম প্রধান কম্পোনেন্ট হচ্ছে অধূমপায়ী জাতি গঠন করা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জাফর উদ্দিন প্রমুখ। এছাড়া গভ. ল্যাবরেটরি হাই স্কুল ও ধানমন্ডি গভ. গার্লস হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও এ সভায় অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status