ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত
মো: দুলন মিয়া
প্রকাশ: Friday, 31 May, 2019, 7:36 PM

জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের হল রুমে বৃহস্পতিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।


ইফতার পূর্বক আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন ও সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার।





দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, এলজিইডির প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো’র আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আযাদ, উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল, উপজেলা সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাসান গাজী, উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন জালালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যান কান্তি রায় সানী, উপজেলা টেকনেশিয়ান অরুপ সরকার, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, সহ সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ মফস্বর সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির ফরিদী, বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের কার্যনিবাহী সদস্য গোলাম সারোয়ার, জগন্নাথপুর উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জুয়েল আহমদ, আজকের স্বদেশ ডটকমের নিজস্ব প্রতিবেদক রুম্মান আহমদ, সুজন মিয়া, মাহিন আহমদ সহ বিভিন্ন প্রিন্টস ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার উপজেলা প্রতিনিধি বৃন্দ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status