ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
লোভ বেশি বিএনপির পাঁচ সাংসদের, জানালেন গয়েশ্বর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 31 May, 2019, 5:41 PM

লোভ বেশি বিএনপির পাঁচ সাংসদের, জানালেন গয়েশ্বর

লোভ বেশি বিএনপির পাঁচ সাংসদের, জানালেন গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির ৫ জন যদি দল ছেড়ে চলে যেতো, তাঁরা যেতই। এঁদের লোভ আছে, এঁদের ওপর চাপ আছে। তবে চাপের চেয়ে লোভ বেশি। এঁরা একটা দিনও বলেনি যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত না হলে সংসদে যাব না।

শুক্রবার (৩১ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।




গয়েশ্বর বলেন, পাঁচজনের সংসদে যাওয়াটা জরুরি। বেগম জিয়ার মুক্তিটা কিন্তু জরুরি না। আমাদের প্রতিশ্রুতির অভাব আছে। আমরা অবাধ্যকে বাধ্য করতে পারি না। কারণ, ওই পাঁচজনের দলের প্রতি, রাজনীতির প্রতি অঙ্গীকার নেই।

তিনি বলেন, জিয়াউর রহমানকে কি আমরা অনুসরণ করেছি? তাঁকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের ভাগ্যের চাকা ঘোরে না। আমরা গাড়ি-বাড়ির মালিক হতে পারি না। কারণ, ওনার রাজনৈতিক জীবনে গাড়ি-বাড়ি ও বিত্তশালী হওয়ার কোনো অনুপ্রেরণা ছিল না। ওনার রাজনীতি ছিল দেশপ্রেম ও দেশের মানুষকে জাগিয়ে তোলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, সেলিম ভূঁইয়া ও ২০-দলীয় জোট নেতা সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status