|
১০৫ রানে গুটিয়ে গেলো পাকিস্তান
নতুন সময় ডেস্ক
|
![]() ১০৫ রানে গুটিয়ে গেলো পাকিস্তান ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারান ইমাম-উল-হক। শেলডন কটরিলের বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তানের এই ওপেনার।ইমাম-উল-হকের বিদায়ের মধ্য দিয়ে ১৭ রানে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। সাজঘরে ফেরার আগে ১১ বলে মাত্র ২ রান করেন ইমাম। এরপর সাজঘরে ফেরেন অন্য ওপেনার ফখর জামান। আন্দ্রে রাসেলের বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ২২ রান করেন পাকিস্তানের এ ওপেনার। দলকে টেনে তোলার আগেই বিপদে পড়েন হারিস সোহেল। আন্দ্রে রাসেলের বলে উইকেটে পেছনে ক্যাচ তুলে দেন তিনি। ওশান থমাসের করা অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে কাট করতে গিয়ে শাই হোপের দুর্দান্ত ক্যাচে পরিনত হন বাবর আজম। ইংল্যান্ড বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ডের নটিংহামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দুই দলের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে চোখ রাখলে ওয়েস্ট ইন্ডিজ(৮ নম্বরে) থেকে দু’ধাপ এগিয়ে রয়েছে পাকিস্তান(৬ নম্বরে)৷ সেই সঙ্গে গেইল-হোল্ডারদের থেকে ইংল্যান্ডের পরিবেশ নিয়ে অনেক বেশি ওয়াকিবহাল পাকিস্তান দল৷ ব্রিটিশদের বিরুদ্ধে সম্প্রতি পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে সরফরাজরা৷ সেই সঙ্গে এই ইংল্যান্ডেই দু’বছর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান৷ সেবারের চ্যাম্পিয়ন দলের একাধিক ক্রিকেটার এবার তাদের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে৷ ফলে ব্যাটিংয়ে ফখর থেকে বলে আমির-হাসান আলিদের ইংল্যান্ডের পরিবেশে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকার কথা৷ অন্যদিকে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারশো প্লাস রান করেছে ওয়েস্ট ইন্ডিজ৷ তাদের ব্যাটিং গভীরতা দলের অন্যতম সম্পদ৷ ব্যাট হাতে ক্রিস গেইল প্রস্তুতি ম্যাচে দাপট দেখাতে না পারলেও তার উপর প্রত্যাশা রয়েছে।অন্যদিকে বিস্ফোরক রাসেল। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শাই হোপ, এভিন লুইস, কার্লোস ব্রাথওয়েইট, শিমরন হেটমায়ারদের নিয়ে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ উইন্ডিজের। বোলিং নিয়ে একটু চিন্তা থাকলেও জয় পেতে মরিয়া ক্যারিবিয়ানরা। ব্যাটসম্যানদের ঘিরেই ছক আঁকছে তারা। পাকিস্তান একাদশ: ইমামুল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেট রক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, শাই হোপ (উইকেট রক্ষক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমেয়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল ও ওশান থমাস। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
