ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রানি এলিজাবেথের সঙ্গে যেসব কথা হয়েছে মাশরাফির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 May, 2019, 3:29 PM

রানি এলিজাবেথের সঙ্গে যেসব কথা হয়েছে মাশরাফির

রানি এলিজাবেথের সঙ্গে যেসব কথা হয়েছে মাশরাফির

বিশ্বকাপে অংশ নেয়া ১০ দলের অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায় বাকিংহ্যাম প্যালেসে এ সৌজন্য সাক্ষাৎ হয়।




এদিন রাজবাড়ির গার্ডেন পার্টিতে লন্ডনের কিছু অভিজাত ও প্রভাবশালী ব্যক্তিকে আমন্ত্রণ জানান এলিজাবেথ। এরই ফাঁকেই বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ অধিনায়কের সঙ্গে কথা বলেন রানি।

সেখানে উপস্থিত ছিলেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। তিনিই এলিজাবেথের সঙ্গে মাশরাফি বিন মুর্তজাকে পরিচয় করিয়ে দেন। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের পাশেই ছিলেন ম্যাশ।

বাংলাদেশ অধিনায়ককে রানি জিজ্ঞাসা করেন, এখানে কেমন লাগছে, তোমাদের দেশে তো অন্যরকম আবহাওয়া?

রানির হাসিমাখা কৌতূহলী প্রশ্নের জবাবটা দারুণভাবে দেন মাশরাফিও। তিনি বলেন, আমাদের ওখানে এখন বেশ গরম। তবে আমরা এখানে এসেছি, অনেক দিন হয়ে গেল। তাই কনকনে ঠাণ্ডাতেও নিজেদের মানিয়ে নিয়েছি।

টাইগার দলপতির সঙ্গে আরও কথা বলেন রানি। দ্বিতীয় এলিজাবেথ মাশরাফির কাছে জানতে চান, বাংলাদেশের প্রথম খেলা কবে? বিনয়ের সঙ্গে তাকে তা জানান নড়াইল এক্সপ্রেস। পরে বিশ্বকাপ খেলতে আসার জন্য লাল-সবুজ জার্সিধারীদের অভিনন্দন জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status