ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে উইন্ডিজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 May, 2019, 3:20 PM

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে উইন্ডিজ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে উইন্ডিজ

ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের দ্বিতীয় দিন শুক্রবার (৩১ মে) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে উইন্ডিজ এবং পাকিস্তান।সাবেক এই দুই বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ওয়ান, গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন ও বিটিভি।




হাইভোল্টেজ এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার । ফলে আগে ব্যাট করতে মাঠে নামবে পাকিস্তান।

দুই দলের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে চোখ রাখলে ওয়েস্ট ইন্ডিজ(৮ নম্বরে) থেকে দু’ধাপ এগিয়ে রয়েছে পাকিস্তান(৬ নম্বরে)৷ সেই সঙ্গে গেইল-হোল্ডারদের থেকে ইংল্যান্ডের পরিবেশ নিয়ে অনেক বেশি ওয়াকিবহাল পাকিস্তান দল৷ ব্রিটিশদের বিরুদ্ধে সম্প্রতি পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে সরফরাজরা৷ সেই সঙ্গে এই ইংল্যান্ডেই দু’বছর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান৷ সেবারের চ্যাম্পিয়ন দলের একাধিক ক্রিকেটার এবার তাদের বিশ্বকাপ স্কোয়াডে রয়েছে৷ ফলে ব্যাটিংয়ে ফখর থেকে বলে আমির-হাসান আলিদের ইংল্যান্ডের পরিবেশে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকার কথা৷

অন্যদিকে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারশো প্লাস রান করেছে ওয়েস্ট ইন্ডিজ৷ তাদের ব্যাটিং গভীরতা দলের অন্যতম সম্পদ৷ ব্যাট হাতে ক্রিস গেইল প্রস্তুতি ম্যাচে দাপট দেখাতে না পারলেও তার উপর প্রত্যাশা রয়েছে।অন্যদিকে বিস্ফোরক ব্যাটিং আনন্দ রাসেলে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status