ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষায় রাজনাথ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 May, 2019, 3:06 PM

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষায় রাজনাথ

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষায় রাজনাথ

দ্বিতীয় মেয়াদে দেশ পরিচালনায় মন্ত্রিসভা গঠন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৩১ মে) মোদির নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক হিসেবে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ নেতা যে বড় কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা আগেই অনুমান করা গেছিল। কার্যত হলোও সেটাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। গতবারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবার পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।




অন্যদিকে বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। অরুণ জেটলি মন্ত্রিসভায় শামিল না হওয়ায় এই মন্ত্রণালয়টি কার কাছে যাবে তা নিয়ে বেশ জল্পনা ছিল।

ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন এস জয়শঙ্কর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল। অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে থাকছে কর্মী, জন-অভিযোগ, পেনশন, আণবিক শক্তি, মহাকাশ, এবং ঘোষণা করা হয়নি এমন সব মন্ত্রণালয়ের দায়িত্ব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রী করা হয়েছে আগের মন্ত্রী হর্ষবর্ধনকেই, তথ্যসম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অপরদিকে সংখ্যালঘু কল্যাণমন্ত্রী মুক্তার আব্বাস নকভি, সড়ক পরিবহন নিতিন গডকরি, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, মহিলা ও শিশু কল্যাণ এবং বস্ত্র মন্ত্রণালয়ে স্মৃতি ইরানি, রাসায়ণিক ও সার মন্ত্রণালয়ে সদানন্দ গৌড়া, ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবিতরণ মন্ত্রণালয়ে রামবিলাস পাসোয়ানই, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, খাদ্য প্রক্রিয়াকরণে হরসিম কাউর বাদল, আদিবাসীকল্যাণ অর্জুন মুন্ডা, সামাজিক ন্যায় থেওয়ার চাঁদ গেহলত, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।

বৃহস্পতিবার (৩০ মে) মোদির শপথে প্রায় আট হাজার অতিথি উপস্থিত ছিলেন। এর মধ্যে দেশের বিশিষ্টজনরা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নেতা, রাজনীতিবিদ, তারকা এবং ব্যবসায়ীও ছিলেন।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করল বিজেপি। এই নির্বাচনে ৩৫২ আসনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৩০৩ আসন।

মোদির নতুন মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে ৫৪ জনই বিজেপি সদস্য। শিরোমণি আকালি দল, লোক জনশক্তি পার্টি ও শিবসেনার একজন করে জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। এছাড়া একজন রয়েছেন রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া আঠাওয়াল থেকেও।

নরেন্দ্র মোদির মন্ত্রিপরিষদের ২৪ মন্ত্রী হলেন- অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়করি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারমণ, রামবিলাস পাসওয়ান, নরেন্দ্র সিং তোমার, রবিশঙ্কর প্রসাদ, হরসিমরত কাউর বাদল, ড. এস জয়শঙ্কর, রমেশ নিশাঙ্ক পোখরিয়াল, থাওয়ার চন্দ গেহলত, অর্জুন মুন্ডা, স্মৃতি ইরানি, ড. হর্ষ বর্ধন, প্রকাশ জাভরেকর, পীযুষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, মুখতর আব্বাস নকভি, প্রহ্লাদ জোশি, ড. মহেন্দ্র নাথ পান্ডে, অরবিন্দ সাওয়ান্ত, গিরিরাজ সিং ও গজেন্দ্র সিং সেখাওয়াত।

প্রতিমন্ত্রী হিসেবে মোদীর সহযোগীরা হলেন- সন্তোষ গঙ্গওয়ার, রাও ইন্দ্রজিত সিং, শ্রীপদ নায়ক, জিতেন্দ্র সিং, কিরণ রিজু, প্রহ্লাদ সিং প্যাটেল, আর কে সিং, হরদীপ সিং পুরি, মনসুখ মান্ডভিয়া, ফগ্গন সিং কুলসতে, অশ্বিনী চৌবে, জেনারেল ভি কে সিং, কিষণ পাল গুজ্জর, দানভে রাওসাহেব দাদারো, জি কিষণ রেড্ডি, পারষোত্তম রূপালা, রামদাস আঠাওয়ালে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, বাবুল সুপ্রিয়, সঞ্জীব কুমার বলিয়ান, ধোত্রে সঞ্জয় শামরাও, অনুরাগ সিং ঠাকুর, অঙ্গদি সুরেশ চান্নাবসাপ্পা, নিত্যানন্দ রাই, ভি মুরলীধরণ, রেনুকা সিং সরুতা, সোম প্রকাশ, রামেশ্বর তেলি, প্রতাপ চন্দ্র সারঙ্গি, কৈলাস চৌধুরী, দেবশ্রী চৌধুরী, অর্জুন রাম মেঘওয়াল ও রত্তন লাল কাটারিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status