ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
সবই দেখালো বিশ্বকাপের প্রথম ম্যাচ, পাত্তাই পেল না প্রোটিয়ারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 31 May, 2019, 12:36 AM
সর্বশেষ আপডেট: Friday, 31 May, 2019, 12:41 AM

সবই দেখালো বিশ্বকাপের প্রথম ম্যাচ, পাত্তাই পেল না প্রোটিয়ারা

সবই দেখালো বিশ্বকাপের প্রথম ম্যাচ, পাত্তাই পেল না প্রোটিয়ারা

বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরের প্রথম দিনই দেখা পেয়েছে বেশ কিছু প্রথমের। স্পিনার হিসেবে প্রথম ওভারে উইকেট শিকারী। প্রথম অর্ধশত রান, প্রথম শত রানের জুটি দর্শকরা সবই দেখেছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই। লন্ডনের কেনিংটন ওভালে আজ বড় জয়েই আসর শুরু করেছে স্বাগতিক ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৪ রানে জিতেছে ইয়ন মরগানরা।

সব প্রথমের দিনে একটুর জন্য প্রথম শতকের দেখা মেলেনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেনিংটন ওভালে প্রথমে ব্যাট করে ৩১১ রানের সংগ্রহ করে। জো রুট, জেসন রয়, ইয়ন মরগান ও বেন স্টোকসের অর্ধশতকে ভর করে এই রান তুলেছে স্বাগতিকরা। জয়ের জন্য ৩১২ রান করতে নেমে ২০৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।




জয়ের লক্ষ্যে খেলতে নেমে আমলার চোটে শুরুতেই বিপদে পড়ে দ.আফ্রিকা। এরপর পড়ে জোফরা আরচারের বোলিং তোপে। যেখানে দাঁড়াতে পারেননি ভরসার প্রতীক মার্করাম (১১) ও ডু প্লেসিস (৫)। পরে আবারও শিকার করেন অর্ধশত রান করা ভ্যানডার ডুসেনকে (৫০)। এরপর শুরু হয় প্লাঙ্কেট তান্ডব। ভয়ঙ্কর হয়ে ওঠা ডি কক (৬৮) ও আমলাকে (১৩) ফেরান তিনি। ব্যাট হাতে ৮৯ রানের পর বল হাতে দুটি উইকেট ও একটি দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচসেরা হন বেন স্টোকস।

ওভালের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো কোন রান না করে ফিরে গেলেও বিপদে পড়তে হয়নি ইংলিশদের। দ্বিতীয় উইকেট জুটিতে জেসন রয় ও জো রুট মিলে ১০৬ রান যোগ করেন। রয় (৫৪) ও রুট (৫১) অর্ধশতকের পর ফিরে গেলে হাল ধরেন মরগান ও স্টোকস। এ জুটিও ১০৬ রানের পার্টনারশিপ গড়েন। মরগান (৫৭) রানে ফেরার পর শতক থেকে ১১ রান দূরে থাকতে ফিরে যান স্টোকস (৮৯)। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৩১১ রান তোলে মরগান বাহিনী।
বল হাতে চমকে দিয়ে বিশ্বকাপে প্রথম স্পিনার হিসেবে ওপেনিং ওভারে উইকেট শিকার করে ইতিহাস গড়েন ইমরান তাহির। পরে তিনি আরও একটি উইকেট নেন। এরপর রাবাদাও দুটি উইকেট নেন। ৩ উইকেট শিকার করেন লুঙ্গি এনগিদি। বাকি একটি উইকেট ঝুলিতে ঢোকান অ্যান্ডিলে ফেলুকায়োও।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status