|
লক্ষ্মীপুর কুশাখালির নূরা মাস্টরের অত্যাচারে অতিষ্ঠ কয়েকটি নিরিহ পরিবার
মোস্তাফিজুর রহমান টিপু
|
![]() লক্ষ্মীপুর কুশাখালির নূরা মাস্টরের অত্যাচারে অতিষ্ঠ কয়েকটি নিরিহ পরিবার সফিক উল্যাহ নামীয় এক ভূমিহীন অভিযোগ করে বলেন, আমি ও আমার স্ত্রী সদর উপজেলার আঁধারমানিক মৌজার বন্দোবস্তীয় নথি নং-৪৭৬/৯৯-২০০০ মূলে ৯৫ শতাংশ সম্পত্তি সরকার থেকে বন্দোবস্ত পেয়ে রীতিমত খাজনা সেলামি পরিশোধ করে আসছি। ওই সম্পত্তি কুশাখালির কালিবৃত্তির বর্ডারে হওয়ায় মাস্টারবাহিনীর দুই ইউনিয়নের সদস্যরা আমার উক্ত ভূমি ও পুকুর জোরপূর্বক দখল করে নেয়। ইতিমধ্যে তারা আমার সম্পত্তির একটি বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে উক্ত ব্যাক্তিদের আসামি করে থানা মামলা দায়ের করি। আমি জমিতে গেলে ওই বাহিনীর সদস্যরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধর করে এবং প্রাণে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে তিনি কোর্টে মামলা করেছেন বলে জানান। স্থানিয়রা জানান, নূরা মাস্টর এলাকার গরিব-কৃষক শ্রেণির মানুষকে ভূলবুঝিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে কিছু বললে, তার দলীয় লোকেরা এসে ভূক্তভোগি পরিবারগুলোর ওপর হামলা চালায়। রহিম উদ্দিন নামীয় এক ব্যক্তি জানান, মাস্টর কয়েকটি নিরিহ পরিবার ও একাধিক এনজিও থেকে লোন নেয়। সে দিনের বেলায় এলাকায় না থাকলেও রাতে এসে তার লোকদের সাথে গোপনে বৈঠক করে মানুষের জমি দখল, চাঁদাবাজি এবং ঘর দরজা আগুন লাগিয়ে দেয়। তার বাহিনীর লোকদের ভয়ে এলাকার মানুষ এক প্রকার জিম্মি হয়ে আছে বলে জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
