ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
এশিয়া কাপের আগামী আসর পাকিস্তানে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 11:07 AM

এশিয়া কাপের আগামী আসর পাকিস্তানে

এশিয়া কাপের আগামী আসর পাকিস্তানে

এশিয়া কাপ আয়োজনের মধ্য দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চাইছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের সিদ্ধান্ত হয়।




পিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের বোর্ড প্রতিনিধিদের সম্মতিতে এশিয়া কাপের ১৫তম আসর আয়জনের দায়িত্ব দেয়া হয়েছে পাকিস্তানকে।

২০২০ সালে এশিয়া কাপ যদি পাকিস্তানে অনুষ্ঠিত হয় তাহলে বড় প্রশ্ন হলো, ভারতের ক্রিকেট দল কি পাকিস্তান সফরে যাবে? অন্য দলগুলো রাজি হলেও রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে যেতে রাজি হবে না ভারত।

সীমান্ত সমস্যার কারণে দীর্ঘ দিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। আইসিসির বড় কোনো ইভেন্ট ছাড়া মাঠের লড়াইয়ে অংশ নিচ্ছে না ভারত-পাকিস্তান।

প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলা হয়। তারপর থেকে পাকিস্তান সফরে যেতে আগ্রহ দেখাচ্ছে না টেস্ট খেলুড়ে কোনো দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status