ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 11:16 AM

ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে

প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বিশ্বকাপের উন্মাদনা। মূল পর্বে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে অংশগ্রহণকারী ১০ দল। বুধবার(২৯ মে) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ১০টায় বাকিংহ্যাম প্যালেসের সামনে বিখ্যাত ‘দ্য মলে’ শুরু হবে এ অনুষ্ঠান। এ ‘ওপেনিং পার্টি’তে বিশ্বকাপে বিশ্বকে আহ্বান জানাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস।




সাধারণত বিখ্যাত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে থাকে। তবে এবার ভিন্ন পথে চলেছেন ক্রিকেট বিশ্বকাপের আয়োজকরা। ক্ষুদ্র পরিসরে হতে যাচ্ছে ‘ওপেনিং পার্টি’। ঐতিহাসিক লন্ডন মলে এ অনুষ্ঠানের যৌক্তিক কারণও আছে। যুগ যুগ ধরে ব্রিটিশদের ইতিহাস-ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে এটি। ইংল্যান্ডের বিশেষ কোনো অনুষ্ঠান কিংবা আয়োজন মানেই ভেন্যু দ্য মল। ক্রিকেটের বিশ্ব আসরের জন্য তাই এটিকেই বেছে নেয়া হয়েছে।

তবে অনুষ্ঠানটি স্বচক্ষে বেশি দর্শক উপভোগ করতে পারবেন না। বলতে গেলে সৌভাগ্যবানরাই কেবল দ্য মলে প্রবেশের সুযোগ পাচ্ছেন। আইসিসি ফ্রি টিকিটে বিশ্বের চার হাজার ক্রিকেটপ্রেমী উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাচ্ছেন।

টিকিট না পেলেও মন খারাপ করার কিছু নেই। টিভি পর্দায় সরাসরি দেখার সুযোগ থাকছে। বিশ্বের কোটি ক্রিকেট প্রেমীরা টিভিতে দেখতে পাবেন এ অনুষ্ঠান। নান্দনিক এ আয়োজনে থাকছে ক্রিকেট উদযাপন, সংগীত ও সংস্কৃতির দৃষ্টিনন্দন প্রদর্শনী। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নববধূর সাজে সাজবে নয়ানাভিরাম দ্য মল। সেখানে দর্শকদের জন্য রয়েছে চোখধাঁধানো সব অনুষ্ঠানমালা।

আইসিসি জানিয়েছে, ক্রিকেট ও ক্রিকেটের বাইরের সমর্থকরা এটি উপভোগ করতে পারবেন। সব বয়সী রসিকরা এ থেকে বিনোদন পাবেন। কয়েকজন বিখ্যাত মানুষের হাতে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

২০১৯ বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওর্থি বলেন, বৈশ্বিক টুর্নামেন্টটি কতটা বিশেষ, তা উদ্বোধনী অনুষ্ঠানেই গোচরীভূত হবে। ক্রিকেটভক্তদের জন্য এটি ভীষণ রোমাঞ্চকর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status