ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
সকলকে আত্মবিশ্বাসী হতে হবে : ইউএনও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 8:38 PM

সকলকে আত্মবিশ্বাসী হতে হবে : ইউএনও

সকলকে আত্মবিশ্বাসী হতে হবে : ইউএনও

অনলাইনের গণগ্রন্থাগারসমূহের ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে বই-পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক বলেন, আমাদের সকলকে আত্মবিশ্বাসী হতে হবে। পাঠ্যপুস্তকের পাশাপাশি নিজের বুদ্ধি মজবুত করতে হবে। সমাজের অবক্ষয় রোধে সকলকে এগিয়ে আসতে হবে। যেখানে অন্যায় হচ্ছে সেখানেই তোমাদের প্রতিবাদ করতে হবে। যৌন হয়রানী, বাল্য বিবাহ এবং মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সুশিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনে সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনায় সদর ইউএনও ছাত্র-ছাত্রীদের বেশি বেশি লেখাপড়ার প্রতি মনযোগী হওয়ার আহ্বান জানান।




মঙ্গলবার ২৮ মে দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত উপজেলা হলরুমে বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরীয়ান এম এম মোশারফ হোসেন। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এইচ এম এ মালেক। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সানারপাড় শেখ মর্তুজা আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবু জাফর সাইফুল্লাহ, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ছাত্রী তাবাসসুম রহমান ইকরা। পরিশেষে বিজয়ী ক ও খ গ্রুপের প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত প্রধান অতিথি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status