ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঈদের আগে ছেলেকে নিয়ে দেশ ছাড়ছেন অপু বিশ্বাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 8:48 PM

ঈদের আগে ছেলেকে নিয়ে দেশ ছাড়ছেন অপু বিশ্বাস

ঈদের আগে ছেলেকে নিয়ে দেশ ছাড়ছেন অপু বিশ্বাস

আর মাত্র কদিন বাদেই ঈদ উৎসবে মাততে গোটা দেশ। এরইমধ্যে সব শ্রেণির মানুষ ঈদের কেনাকাটাও শুরু করে দিয়েছেন। বসে নেই দেশের তারকা অঙ্গনের পরিচিত প্রিয় মুখগুলোও। ঈদে সবারই এখন চলছে নানারকম ব্যস্ততা।

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের ছাড়াছাড়ি হয়ে গেছে আরও আগেই। অপু এখন তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একাই থাকেন। বিশেষ কোনও উপলক্ষ ছাড়া শাকিব-অপুর এক ক্যামেরায় বন্দি হওয়ার দৃশ্য তেমন একটা নেই এখন আর।






চলতি বছরের শুরুতে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামে নতুন একটি ছবির গানের শুটিং করেন অপু বিশ্বাস। এরইমধ্যে ছবির বেশকিছু দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে দর্শকরা এবার বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন। এদিকে ‘সুন্দরী নারিকেল তেল’-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। ‘শর্টকাট’ নামের এ ছবিটিতেও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও গৌরব চক্রবর্তীর সঙ্গে অভিনয় করছেন অপু।

তবে চাঞ্চল্যকর খবর হচ্ছে- হঠাৎই ছেলেকে নিয়ে দেশ ছাড়ার ঘোষণা দিয়েছেন নায়িকা। না, একেবারে যাচ্ছেন না। অপু জানিয়েছেন, এবার আব্রামকে নিয়ে দেশের বাইরে ঈদ করবেন তিনি।

সবশেষ অপু বিশ্বাস অভিনীত আব্দুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে অপুর নায়ক হিসেবে অভিনয় করেছেন নাম্বার ওয়ান শাকিব খান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status