|
প্রতারণার নতুন ফাঁদ
৪১ কদম হাঁটলেই দ্বিগুণ টাকা!
নতুন সময় প্রতিনিধি
|
|
৪১ কদম হাঁটলেই দ্বিগুণ টাকা! প্রতারণার শিকার রোকেয়া বেগম উপজেলার মালিয়াট ইউপির রাড়িপাড়ার জাহাঙ্গীর শেখের স্ত্রী। তিনি জানান, মেয়ের পাঠানো ৩০ হাজার ৭৩০ টাকা ব্যাংক থেকে তুলে নিচে নামতেই তিনজন তার সামনে এসে দাঁড়ায়। তাদের একজন রোকেয়া বেগমের চোখের সামনে একটি পাথর ঘুরিয়ে বলে, আসসালামু আলাইকুম খালাম্মা, আজ আপনার মনের আশা পূরণ হবে। আপনার ব্যাগে যে টাকা আছে সেগুলো আমার হাতে দিয়ে ৪০ কদম হাটলেই টাকা দ্বিগুণ হবে। রোকেয়া বলেন, আমি তার কথা বিশ্বাস করিনি। কিন্ত ওই সময় স্বাভাবিক ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ওই ব্যক্তি পাথরটা আমার সামনে ঘুরিয়ে যা বলেছে আমি তাই করেছি। চোখের সামনে দিয়ে এতগুলো টাকা নিয়ে গেল, আমি কিছুই করতে পারিনি। এ ব্যাপারে জনতা ব্যাংক কালীগঞ্জ শাখার ম্যানেজার এম.এ করিম জানান, ঘটনাটি ব্যাংক এরিয়ার বাইরে ঘটেছে। তাই বেশি কিছু করার নেই। তবুও প্রশাসনের সহযোগিতায় সিসি ক্যামেরার মাধ্যমে প্রতারকদের চিহ্নিত করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
