|
সংসদে গিয়ে নুসরাত-মিমির ছবি
নতুন সময় ডেস্ক
|
|
সংসদে গিয়ে নুসরাত-মিমির ছবি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে দেশটির সংসদ ভবনে পৌঁছান নুসরাত ও মিমি। প্রথমেই তারা সংসদ ভবনের ৬২ নম্বর ঘরে গিয়েছেন। সেখানে নতুন সংসদ সদস্যদের নাম, ঠিকানা, ফোন নম্বর ও দিল্লির অস্থায়ী ঠিকানাসহ বেশ কিছু প্রাথমিক তথ্য দিতে হয়। দরকারি কাজ শেষ করে গতকালই কলকাতায় ফেরার জন্য সন্ধ্যার বিমান ধরেন মিমি। তবে মঙ্গলবার দিল্লিতেই থাকবেন নুসরাত। তিনি কলকাতা বুধবার ফিরবেন বলে জানা গেছে। এরপর তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দুই নায়িকা নিজেদের ছবি তোলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। নিজের ছবি শেয়ার করে নুসরাত ক্যাপশনে লেখেন, ‘নতুন শুরু। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সব মানুষকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই।’ অন্যদিকে মিমি নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্নের কথা মনে রাখ এবং তার জন্য লড়াই কর।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
