ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 3:00 AM

মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি

মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র দামোদর দাস মোদি শপথ গ্রহণ করবেন ৩০ মে (বৃহস্পতিবার)। শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যোগ দেবেন এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।




মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হলেও জাপান সফরে ব্যস্ত থাকায় মোদির শপথগ্রহণে অংশগ্রহণ করতে পারছেন না। প্রধানমন্ত্রীর পরিবর্তে মন্ত্রি পরিষদ থেকে এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন কেবিনেটের জ্যেষ্ঠ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গত মেয়াদেও মোদির শপথের সময় জাপান সফরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরিবর্তী ওইবার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে এবার স্পিকারের পূর্বনির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারছেন না বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status