ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
'শ্রী রাম' না-বলায় নামাজ ফেরত যুবককে মারধর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 2:33 AM

'শ্রী রাম' না-বলায় নামাজ ফেরত যুবককে মারধর

'শ্রী রাম' না-বলায় নামাজ ফেরত যুবককে মারধর

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফলাফলের পর গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, সমাজের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস অর্জন করতে হবে।

এতদিন যেভাবে সংখ্যালঘুদের 'ভোটব্যাঙ্কের স্বার্থে' ব্যবহার করা হতো, তা বন্ধ করতে হবে। এ কথা বলার একদিন পরই বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে ঘটল একটি অপ্রীতিকর ঘটনা।




মোহাম্মদ বরকত (২৫) নামে এক যুবক দাবি করল, মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে আসার সময় রাস্তায় চার-পাঁচ লোক তাকে ঘিরে ধরে পাঞ্জাবি ছিঁড়ে দেয় এবং বারবার 'জয় শ্রী রাম' বলার জন্য জোর করে। রাজি না হওয়ার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে তার অভিযোগ।

মুসলিম ওই যুবক বলেন, আমি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলাম। রাস্তায় একজন লোক পথ আটকে আমার মাথার টুপি খুলে ফেলতে বলে। রাজি না হওয়ায় জোর করে মাথা থেকে টুপি ফেলে দিয়ে আমাকে মারতে থাকে, সঙ্গে চলে গালি। সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি দাবি করে বরকত আরো বলেন, আরো কয়েকজন এসে আমাকে 'জয় শ্রী রাম' উচ্চারণ করতে বলে। আমি বললাম, কেন বলব এ কথা? এটা বলার পরই তারা আমাকে মারধর শুরু করে এবং আমার পাঞ্জাবি ছিঁড়ে দেয়। এরপর একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে দাবি করেন বরকত।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজও শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

বরকত বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা, এখন গুরুগ্রামে থাকেন। গুরুগ্রামের ঘটনার দুই দিন আগে মধ্যপ্রদেশেও একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের সিওনিতে গোমাংস নিয়ে যাওয়া হচ্ছে দাবি করে এক মুসলমান দম্পতিসহ চারজনকে বেধড়ক পেটানো হয় । সূত্র : এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status