স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে ক্ষুদে কোরআনে হাফেজদের নিয়ে ইফতার ও দোয়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 3:18 AM সর্বশেষ আপডেট: Tuesday, 28 May, 2019, 3:22 AM
স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে ক্ষুদে কোরআনে হাফেজদের নিয়ে ইফতার ও দোয়া
মীরসরাই উপজেলার সামাজিক,সেচ্চাসেবী, সেবামূলক ও রক্তদানের সংগঠন স্বপ্নতরী-৭১ উদ্যোগে ২০ রমজান (২৬ মে) রবিবার পূর্ব পোলমোগরা আয়েশা আলী নূরিয়া হাফেজীয়া ও এতিম খানায় স্বপ্নতরী-৭১ এর ইফতার পরিচালনা কমিটির আহবায়ক এম জাবেদ হোসাইন ও যুগ্ম- আহবায়ক শাহনেওয়াজ অভি'র পরিচালানায় সংগঠনের সভাপতি খান মোহাম্মাদ মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলের শুরুক্রমে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্মীয় সম্পাদক আরমান আল আবরার ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ ইব্রাহীম এবং দোয়া পরিচালনা করেন হাফেজ আবু সুফিয়ান।
এতিমখানার অর্থ- সম্পাদক ইকরামুল হক সহ আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল ক্ষুদে হাফেজ এবং সংগঠনের সহ-সভাপতি ওমর ফারুক সাকিব, অর্থ- সম্পাদক মোহাম্মদ নুরুন নবী, যুগ্ম- অর্থ সম্পাদক বেলায়েত হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হোসাইন আপন, যুগ্ম- প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.এইচ তুহিন, দপ্তর সম্পাদক রাতুল ইসলাম, যুগ্ম- দপ্তর সম্পাদক তাসকিন আহমেদ শিহাব, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক ওসমান গনী রাসেদ, যুগ্ম- ধর্মীয় সম্পাদক মোবারক হোসাইন, যুগ্ম- পরিবেশ বিষয়ক সম্পাদক মুসলিম উদ্দীন। সদস্য হাসানাত জামিল, অনিক হাসান, রুপম ইসলাম, রফিক ভূইয়া, তানভীর হাসান, শাহরিয়ার ইমন, তাওসিফ শিফন, সাজ্জাদ হোসাইন, সাখাওয়াত হোসাইন, তানভীর চৌধুরী, আবদুস সালাম, শরীফুল ইসলাম, হৃদয় দাশ, কার্তিক দাশ প্রমুখ।