ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
চাঁদাবাজি চলছে জেলা প্রশাসকের নামে!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2019, 9:16 PM

চাঁদাবাজি চলছে জেলা প্রশাসকের নামে!

চাঁদাবাজি চলছে জেলা প্রশাসকের নামে!

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নাম ব্যবহার করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের নামে ফোন করে অর্থ চাওয়ার অভিযোগ জানতে পেরে কেউ যাতে বিভ্রান্ত না হন সে ব্যাপারে তিনি নিজেই সতর্ক করেছেন।




এর আগে এমন অভিযোগের বিষয়ে জানতে পেরে মো. ইলিয়াস হোসেন হতভম্ব হন। সোমবার বিকেলে এ নিয়ে জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘জেলা প্রশাসক, চট্টগ্রামের নামে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক অনুদান চাওয়া হচ্ছে মর্মে আমাকে অবহিত করা হয়েছে। এটি একটি দুষ্কৃতি চক্রের কাজ। আপনারা এ ধরনের ফোনে বিভ্রান্ত হয়ে কোনো লেনদেন করবেন না।'

এ ব্যাপারে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন জানান, তার নামে বিভিন্ন শিল্প মালিককে ফোন করার পর তাদের সন্দেহ হয়। তারা আমার সঙ্গে যোগাযোগ করলে হতভম্ব হয়ে যান তিনি। যে নম্বর থেকে ফোন করা হয় পরে সেটি বন্ধ পাওয়া যায় বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status