|
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে মাহবুবুল এ খালিদের নতুন গান (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
|
|
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে মাহবুবুল এ খালিদের নতুন গান (ভিডিও) গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ বলেন, মানুষে মানুষে সাম্য ও সম্প্রীতি গড়ার ক্ষেত্রে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে বাংলাদেশের মানুষদের কাছে ক্রিকেট বিশ্বকাপের আবেদন অনেক বেশি। বিশ্ব ক্রিকেটে আমাদের দলটি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে এসেছে ক্রিকেট। ক্রিকেট আমাদের গর্ব, ধ্যান-জ্ঞান। ক্রিকেট দূর করে সাদা-কালো, ধনী-গরিব সব ভেদাভেদ। গানটির কথা ও সুরে এই বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। দর্শক-শ্রোতাদের কাছে সমাদৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। তিনি আরো বলেন, ক্রিকেট শুধু বিনোদনের মাধ্যমই নয়, ক্রিকেট শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠারও মাধ্যম। জনপ্রিয় এই খেলাটি পারে মানুষে মানুষে হানাহানি দূর করে সবাইকে মানবতার বাঁধনে বাধতে। খেলায় জয়-পরাজয় থাকবেই। সেসব মেনে নিয়ে প্রতিপক্ষকে বন্ধুত্বপূর্ণভাবে গ্রহণ করলেই বিশ্বমানবতার জয় হবে। শ্রোতাদের জন্য সুযোগ আছে গানটি ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারের। এজন্য মোবাইল অপারেটর রবির গ্রাহকদের ডায়াল করতে হবে *২৮৪৬৬*২৪৩#। আর এয়ারটেল গ্রাহকরা *৭৮৮*৩২২# নম্বরে ডায়াল করে ওয়েলকাম টিউন সেট করতে পারবেন। উল্লেখ্য, ক্রিকেট নিয়ে মাহবুবুল এ খালিদের লেখা আরো কয়েকটি গান রয়েছে। ২০১৫ সালের বিশ্বকাপ উপলক্ষ্যে মুক্তি দেয়া হয় ‘এগিয়ে চল রয়েল বেঙ্গল’ শিরোনামের একটি গান। রোমানের সুরে কিশোর এবং রন্টি দাশের গাওয়া ওই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে মুক্তি পায় ‘আয়রে আয় তরুণ দল’ শীর্ষক আরেকটি গান। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে যাতে কণ্ঠ দেন কনা এবং রাজীব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
