ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
লক্ষ্মীপুরে আ'লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 1:25 AM

লক্ষ্মীপুরে আ'লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ

লক্ষ্মীপুরে আ'লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ

লক্ষ্মীপুরে আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ নানা অভিযোগ তুলে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সহ থানায় পৃথক অভিযোগ করা হয়েছে।

সম্প্রতি লক্ষ্মীপুর এলজিইডি একাধিক গ্রুপের কয়েক কোটি টাকার টেন্ডার সমঝোতার টাকা ভাগাভাগি নিয়ে এ দ্বন্ধ-সংঘাতের সৃষ্টি হয়েছে বলে জানাযায়। তবে  এ ঘটনাকে  ভিন্নখাতে প্রভাবিত করতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সহ দু'পক্ষ থানায় পৃথক অভিযোগ করেছেন।

এ নিয়ে সোমবার সকালে এক পক্ষ অর্থাৎ স্থানীয় আওয়ামীলীগ নেতা ঠিকাদার আব্দুল মান্নান লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জেলা শ্রমিকলীগের আহবায়ক ঠিকাদার মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, আশ্রাফুল আলমসহ ২০ জনের বিরুদ্ধে প্রতারণা, অস্ত্র ঠেকিয়ে জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, তাকে মারধরের অভিযোগ ও বিভিন্ন নির্মাণ সামগ্রী দেয়ার নামে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে তা না দেয়ার অভিযোগ করেন।




একই সঙ্গে তাহের পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবী করে সংবাদ সম্মলনে  এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন আওয়ামীলীগ নেতা মান্নান। এ ব্যাপারে গত ২৫ মে সদর থানায় (এসডি আর ৮০৩) অভিযোগ করা হয় বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর উত্তম কুমার, আবুল খায়ের স্বপন, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির আল মামুন প্রমুখ।

এর আগে গতকাল রোববার শহরের একটি রেস্তোরায় জেলা শ্রমিকলীগের আহবায়ক ঠিকাদার মামুনুর রশিদ পৃথক আরেকটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ১০ লাখ টাকা চাঁদা দাবীতে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের ছেলে এইচ এম বিপ্লব ও তার সহযোগীরা তাকে অস্ত্র ঠেকিয়ে শহরের পিংকি প্লাজায় তুলে নিয়ে বেধম মারধর ও হত্যার চেষ্টা চালায়। এনিয়ে মামুন বিগত ২৪/৫/১৯ইং তারিখে  বিপ্লবসহ ২০ জনের বিরুদ্ধে সদর থানায় ৭৯৪নং অভিযোগ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status