|
অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন আবেদনের শেষ সময় ৩০ জুন
নতুন সময় প্রতিবেদক
|
|
অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন আবেদনের শেষ সময় ৩০ জুন ২০১৫ সালের ৯ নভেম্বর এক তথ্য বিবরণীতে তথ্য অধিদফতর জানায়, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত ও অপসাংবাদিকতা রোধে অনলাইন পত্রিকাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। এ জন্য নির্ধারিত নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। নিবন্ধন-সংক্রান্ত আবেদন জমা দেওয়ার পর এগুলো যাচাই-বাছাই ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সন্তোষজনক রিপোর্ট পাওয়ার পর তথ্য অধিদফতর চিঠির মাধ্যমে নিবন্ধনের বিষয়ে আবেদনকারীদের জানিয়ে দেবে। দেশের চলমান সব অনলাইন নিউজ পোর্টালকে ওই বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়। এরপর সময় কয়েক দফা বাড়ানো হয়। নিবন্ধন পেতে দুই হাজারেরও বেশি অনলাইন গণমাধ্যম আবেদন করেছে বলে তথ্য অধিদফতর থেকে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
