ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নগদ ও ই-ভল্টস'র চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 8:00 PM

নগদ ও ই-ভল্টস'র চুক্তি

নগদ ও ই-ভল্টস'র চুক্তি

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ অতি সম্প্রতি ই-ভল্টস লিমিটেডের সাথে একটি চ্যানেল পার্টনারশিপ চুক্তি সম্পাদনা করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় নগদ কার্যালয়ে।

এই চুক্তির আওতায় ই-ভল্টস লিমিটেড গ্রাহক অন্তর্ভূক্তি এবং নিজেদের ব্যবসায়িক কাজে নগদ প্ল্যাটফর্ম ব্যবহার করে গঠনমূলক প্রক্রিয়ায় অর্থ লেনদেন পরিচালনা করবে।

চুক্তিটি স্বাক্ষর করেন নগদ-এর চিফ সেলস অফিসার মোহম্মদ ইরফানুল হক এবং ই-ভল্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. সাজেদুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন নগদ-এর হেড অব বিজনেস সেলস মো: শিহাব উদ্দীন চৌধুরী; নগদ-এর বিজনেস সেলস এর সিনিয়র ম্যানেজার কাজী মনিরুল ইসলাম; ই-ভল্টস লিমিটেডের ডিরেক্টর কাজী রুহুল কুদ্দুস; ই-ভল্টস লিমিটেডের হেড অব ব্র্যান্ড, প্রোডাক্ট এন্ড প্রজেক্ট মো. আসাদুজ্জামান এবং বর্নালীর ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর এ.টি.এম. সালাহউদ্দিন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।

চুক্তি সম্পর্কে নগদ- এর চিফ সেলস অফিসার মোহম্মদ ইরফানুল হক বলেন, “এসডিজি-এর লক্ষমাত্রাগুলো অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ নগদ। দেশব্যাপী আর্থিক অন্তর্ভূক্তি নিশ্চিতকরন আমাদের মূলমন্ত্র। আর  ই-ভল্টস লিমিটেডের সাথে এই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করছি ডিজিটাল আর্থিক লেনদেনের লক্ষ অর্জনে ভূমিকা রাখতে সক্ষম হবো।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status