ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুলিস্তানে হকারদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 2:55 PM

গুলিস্তানে হকারদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গুলিস্তানে হকারদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হকাররা। এতে এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার ৭ মে, বেলা সাড়ে এগারটার দিকে ফুটপাতে বসার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হকাররা। ফলে ঘণ্টাখানেকের জন্য পল্টন-সদরঘাটগামী সব যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে বিক্ষোভকারিদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

পরে সমস্যা সমাধানে হকারদের একটি প্রতিনিধি দল নগরভবনে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের কার্যালয়ে যায় তার সঙ্গে দেখা করতে।

বিক্ষোভকারীদের একজন আব্দুর রহিম বলেন, কিছুদিন আগে ট্রাফিক সপ্তাহের নামে আমাদেরকে ফুটপাত থেকে তুলে দেয় পুলিশ। তখন বলেছিল ট্রাফিক সপ্তাহ শেষ হলে আবার বসতে দিবে। কিন্তু কতদিন হয়ে গেলে আমরা এখনও বসতে পারিনি। এতে করে আয় রোজগার বন্ধ হয়ে রাস্তায় ভিক্ষা করতে নামার অবস্থা হয়েছে আমাদের। ছেলে মেয়েদের মুখে খাবার দিতে পারছি না। তাই আমরা আজকে আন্দোলনে নেমেছি।

নুরউদ্দিন নামের একজন বলেন, ফুটপাতে না বসতে দিয়ে হলিডে মার্কেট চালু করার কথা শুনেছি আমরা। কিন্তু এটাতো সপ্তাহে দুদিন। বাকি পাঁচদিন আমরা কি করে খাবো? আমাদেরও তো সংসার আছে। স্ত্রী সন্তান আছে। ফুটপাতে সারাদিন ব্যবসা করে দুচার পয়সা আয় করে খেয়ে না খেয়ে সংসারটা চালায়। এখন সেটাও করতে পারছি না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল ট্রাফিক জোনের সহকারি কমিশনার (এসি) এসএম বজলুর রশিদ বলেন, ফুটপাত এবং সড়ক বেদখলের কারণে যাতে নাগরিক দুর্ভোগ না হয় সেজন্য ফুটপাত মুক্ত রাখি আমরা। এজন্য কিছু দিন আগে গুলিস্তান এলাকার ফুটপাতের সকল হকারকে সরিয়ে দিয়েছি। এখন তাদের যদি কোনো দাবি থাকে সেটি সিটি করপোরেশনের কাছে করতে পারে। কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েও তা করতে পারে না। তাই আমরা তাদেরকে বুঝানোর চেষ্টা করছি। যাতে দ্রুত সড়কটা স্বাভাবিক করতে পারি। এখন মেয়রের সঙ্গে তারা কথা বলতে গেছে। হয়তো একটা সমাধান হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status