ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিন বছর পর ক্লে কোর্টে ফিরছেন ফেদেরার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 May, 2019, 10:27 AM

ফেদেরার

ফেদেরার

২০১৬ সালের মে মাসে শেষবার ক্লে কোর্টে দেখা গিয়েছিল রজার ফেদেরারকে। দীর্ঘ তিন বছর পর আবারও ক্লে কোর্টে ফিরছেন সুইস তারকা। মাদ্রিদ ওপেন দিয়ে ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি শুরু করবেন তিনি।

তিন বছর আগে রোম ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করার পর গত দুই বছর ক্লে কোর্টের বাইরে ছিলেন ফেদেরার। তবে এ বছরের শুরুতে তিনি নিশ্চিত করেছিলেন, মাদ্রিদ ওপেন দিয়ে আবার ফিরবেন এই কোর্টে। সেই অনুযায়ী চতুর্থ বাছাই হিসেবে স্পেনের রাজধানীর প্রতিযোগিতায় নামতে যাচ্ছেন ২০টি গ্র্যান্ড স্লামের মালিক।



ক্লে কোর্টে ফিরে ভীষণ খুশি ফেদেরার। সংবাদমাধ্যমকে সুইস কিংবদন্তি বলেছেন, ‘গত ডিসেম্বরে নেওয়া সিদ্ধান্তে আমি খুশি, যখন আমার মনে হয়েছিল, অবশ্যই আমার ক্লে কোর্টে খেলা উচিত।’ ৩৭ বছর বয়সে আবারও ক্লে কোর্টে ফিরলেও নির্দিষ্ট কোনও প্রত্যাশা নেই তার। বলেছেন, ‘টুর্নামেন্ট কেমন হয়, সেটাই দেখব। আমার বড় কোনও ‍প্রত্যাশা নেই।’

ক্লে কোর্টের প্রত্যাবর্তনটা অবশ্য রাঙিয়ে নেওয়ার ইচ্ছা আছে তার, ‘যদিও একই সঙ্গে আমি চেষ্টা করব ভালো কিছু করার। মাদ্রিদে সবসময়ই দ্রুতগতির টেনিস দেখতে অভ্যস্ত দর্শকরা। সেটা করারই চেষ্টা থাকবে।’

মাদ্রিদে ওপেনে নামার আগেই একটা সুখবর পেয়েছেন ফেদেরার। ছেলেদের এককের র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন সুইস তারকা। মিউনিখ ওপেনে আলেক্সান্দার জভেরেভ হেরে যাওয়ায় তাকে সরিয়ে তিনে উঠে এসেছেন তিনি। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status