ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঠে মাশরাফিরা, বাইরে উত্তাপ ছড়াবেন তিন কন্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 10:03 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 May, 2019, 10:47 PM

মাঠে মাশরাফিরা, বাইরে উত্তাপ ছড়াবেন তিন কন্যা

মাঠে মাশরাফিরা, বাইরে উত্তাপ ছড়াবেন তিন কন্যা

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে গতকাল রবিবারই শুরু হয়ে গেছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের অপর দলটির নাম বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগারস। আয়ারল্যান্ডে বসা এই আসরে খেলোয়াড়েরা মাঠ মাতালেও স্টুডিও গরম করবেন শোবিজের তিন সেনশেসন পিয়া জান্নাতুল, মারিয়া নূর ও শ্রাবণ্য তৌহিদা। সিরিজের সব খেলা সরাসরি সম্প্রচার করার পাশাপাশি গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশনে ক্রিকেট বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাবে এই তিন সুন্দরীকে।




এর মধ্যে মাছরাঙায় ম্যাচ শুরুর আগে প্রচার হবে ‘এক্সপার্ট প্রেডিকশন’। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের অংশগ্রহণে এটি উপস্থাপনা করবেন মারিয়া নূর। সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে খেলার মধ্যবিরতিতে থাকছে ‘পাওয়ার প্লে’। আর খেলা শেষে থাকছে ম্যাচ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘ম্যাচ রিভিউ’। এ দুটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা।

আর গাজী টিভিতে প্রতিটি ম্যাচের শুরুতে প্রচার হবে ‘ক্রিকেট ম্যানিয়া’। ম্যাচের মধ্যবিরতি ও শেষে থাকবে ‘ক্রিকেট এক্সট্রা’। জান্নাতুল পিয়ার উপস্থাপনায় সঙ্গে থাকবেন জাহারা মিতু।

ক্রিকেট নিয়ে এ ধরনের একটি অনুষ্ঠানে স্টুডিওতে থাকার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবণ্য বলেন, ‘২০১৪ সাল থেকে ক্রিকেট বিশ্বের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ সিরিজে আমি উপস্থাপনা করেছি। উপস্থাপনা পেশা বলেই নয়, একজন ক্রিকেটপ্রেমী হিসেবেই আমি এই কাজটি করতে চাই।’

মারিয়া নূর বলেন, ‘ক্রিকেট আমার কাছে এক ধরনের ফ্যান্টাসি। পুরো দেশ যে বিষয়ে নস্টালজিক, আমি তার বাইরে যাই কী করে। তবে ক্রিকেট উন্মাদনায় সকলের সঙ্গে থাকাটা সত্যিই আনন্দের।’

জান্নাতুল বলেন, ‘ক্রিকেট নিয়ে এরকম আয়োজন উপস্থাপনার ক্যারিয়ারকে আরও ত্বরান্বিত করবে। আপাতত এই ত্রিদেশীয় সিরিজ নিয়েই ব্যস্ত। বিশ্বকাপে উপস্থাপনা করছি কি না সেটা সময় হলে জানাবো।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status