ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
“আমার বাচ্চার কী দোষ ছিল, কেন রকেট ছুড়ে মারল ইসরায়েল?”
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 May, 2019, 7:39 PM

ইসরায়েলের ছোড়া রকেটে রক্তাক্ত ফিলিস্তিনি শিশু। ছবি: আলজাজিরা

ইসরায়েলের ছোড়া রকেটে রক্তাক্ত ফিলিস্তিনি শিশু। ছবি: আলজাজিরা

শনিবার গাজায় নতুন করে হামলা চালায় ইসরায়েল। সেদিনই অন্তঃসত্ত্বা খালার সঙ্গে নিহত হয় এক বছর বয়সী শিশু সেবা। মেয়েকে হারিয়ে মায়ের আহাজারি থামছেই না।

আল জাজিরা জানায়, হামলায় আহত হন সাবার মা রাশা আবু আরারও। ঘরের ভেতরেই পরিবারের সদস্যদের সঙ্গে বসেছিলেন ২৭ বছর বয়সী এ অন্তঃসত্ত্বা নারী। সে সময় এ হামলা হয়। তিনি বলেন, “ভাই-বোন ও বাচ্চাদের নিয়ে আমরা ঘরেই বসে ছিলাম। এমন সময় ইসরায়েলি রকেট এসে আমাদের ওপর পড়ে।”



এ নারী বলেন, “আমি হাত দিয়ে কোলে জড়িয়ে রেখেছিলাম আমার মেয়েকে। কিন্তু রকেটের বিচ্ছিন্ন অংশ আমার হাতে লেগে তার গায়ে লাগে।” ছয় সন্তানের এ মা আরও জানান, তিন বছর বয়সী তার আরেক মেয়ে রাফিফও গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি আছে।

সন্তানের শোকে পাগল এ নারী বলেন, “আমার বাচ্চা কী দোষ করল? কেন তাকে রকেট ছুড়ে মারল ইসরায়েল?” এদিকে তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও গাজা কর্তৃপক্ষ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় সর্বশক্তি দিয়ে হামলা চালায় দেশটি। বিপরীতে রকেট হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধী যোদ্ধারা।

হামলায় গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। দেশটির সামরিক সেনার হামলায় নিহত হন ২৭ ফিলিস্তিনি। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের পাল্টা রকেট হামলায় নিহত হয়েছে চার ইসরায়েলি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status