ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শরীরিক অবস্থার অবনতি, আবারো লাইফ সাপোর্টে এ টি এম শামসুজ্জামান
সাকিব আল রোমান
প্রকাশ: Monday, 6 May, 2019, 6:15 PM

এ টি এম শামসুজ্জামান

এ টি এম শামসুজ্জামান

আবারো লাইফ সাপোর্ট দেয়া হয়েছে বরেণ্য অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামানকে। আজ সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্ট দেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই এ টি এম শামসুজ্জামানের শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। শরীরে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না। তাই সকাল ১০টার দিকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।



গত ২৬ এপ্রিল, রাত ১২টার দিকে অসুস্থবোধ করায় এ টি এম শামসুজ্জামানকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হঠাৎ করেই তার রেচন প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। গত ২৭ এপ্রিল, তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। ২৮ এপ্রিল, সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু ৩০ এপ্রিল, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তারপর তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৩ মে, সকালে তার লাইফ সাপোর্ট খোলা হয়। এরপর মুখে স্বাভাবিক খাবারও দেওয়া হয়। কিন্তু আজ সকালে হঠাৎ আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।

এ টি এম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় তার আগমন ১৯৬৫ সালে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status