ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাঁঠাল খেয়ে হাসপাতালে একই পরিবারের ৪ জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 May, 2019, 5:36 PM

কাঁঠাল

কাঁঠাল

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ গ্রামে কাঁঠাল খেয়ে একই পরিবারের চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়য়ের নূর আলী মিয়ার হাট এলাকার আইযুব আলী (৫৫) শনিবার বিকালে একটি কাঁঠাল কিনেন। রাতে কাঁঠাল খেয়ে তিনি ও তার পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অন্য সদস্যরা হলেন- মো. ফারুক (২৩), মো. ওসমান (১৮) ও পপি আক্তার (১৭)।



পরে তাদের স্থানীয় নাজিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন রোববার দিনগত রাতে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

তবে বর্তমানে তারা বন্দরনগরী চট্টগ্রামের ডক্টরস হসপিটাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলী আকবর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status