ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ মাতাবেন যে পাঁচ অলরাউন্ডার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 9:27 AM

বিশ্বকাপ মাতাবেন যে পাঁচ অলরাউন্ডার

বিশ্বকাপ মাতাবেন যে পাঁচ অলরাউন্ডার

আগামী ৩০ মে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসর। মেগা এ ইভেন্টে অংশগ্রহণকারী দশটি দল ইতোমধ্যেই কম বেশি দলের কম্বিনেশন ঠিক করেছে। অধিকাংশ দলই ইতোমেধ্য গুরুত্বপূর্ণ পজিশন স্থির করেছে। সম্ভবত এই প্রথমবার টুর্নামেন্টে কোন দলকে আন্ডারডগ হিসেবে বিবেচনা করা যাচ্ছে না। বাসস।

টিম কম্বিনেশনের বিষয়ে বলতে গেলে প্রত্যেক দলেই কমপক্ষে একজন ভাল অলরাউন্ডার আছে যিনি ব্যাট-বল হাতে ম্যাচ জেতাতে সক্ষম। একজন জেনুইন অলাউন্ডার সব দলের জন্যই বিরাট এক আশির্বাদ বিশেষ করে বিশ্বকাপের মত টুর্নামেন্টে।



আসন্ন বিশ্বকাপে যে পাঁচ অলরাউন্ডার স্পটলাইটে থাকবেন তাদের নিয়ে একটু আলোচনা করা যাক।

জেসন হোল্ডার : গত কয়েক বছরে তিন ফর্মেটেই ওয়েস্ট ইন্ডিজ দলের সেরা পারফরমারদের একজনে পরিণত হয়েছেন হোল্ডার।ম্যাচের চাহিদা অনুযায়ী শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং এবং বড় পার্টনারশীপ গড়ে তোলার সক্ষমতা হোল্ডারকে বিশেষ কিছুতে পরিণত করেছে। একজন অলরাউন্ডার হিসেবে বর্তমানে ক্যারিয়ার সেরা ফর্মে আছেন হোল্ডার। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ফিরে পেতে পারে হারানো গৌরব।

কলিন ডি গ্র্যান্ডহোম : ব্যাট-বল উভয় ক্ষেত্রেই একটা বিপ্লব ঘটিয়েছেন নিউজিল্যান্ডের এ অলরাউন্ডার। মাত্র ২৮ ওয়ানডে ক্যারিয়ারে ১১০ দশমিক ৪৭ স্ট্রাইকের মালিক ডি গ্র্যান্ডহোম একজন নিজকে একজন গুরুত্বপূর্ণ ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বেশ কয়েকটি ম্যাচে একাই দলকে জয় এনে দিয়েছেন তিনি। বিশেষ করে সিম সহায়ক পিচে বল হাতে যে কোন ব্যাটসম্যানের জন্য একটা বড় হুমকি ডি গ্র্যান্ডহোম। তাই আসন্ন বিশ্বকাপে কিউই দলের মূল্যবান সম্পদ হবেন ডি গ্র্যান্ডহোম। ব্যাট হাতে নির্ভরযোগ্য ফিনিশার হিসেবে দায়িত্ব পালন করার সাথে সাথে প্রয়োজনের সময়ে একজন পিঞ্চ হিটারও তিনি।

সাকিব আল হাসান : বাংলাদেশের এযাবতকালের সেরা ক্রিকেটারদের একজন। নিৎসন্দেহে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সেরা ও সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডারদের একজন তিনি। ক্যারিয়ারে এ পর্যন্ত ১৯৫ ওয়ানডে ম্যাচে বল হাতে ২৪৭ উইকেট এবং ব্যাট হাতে ৫৫৭৭ করেছেন এ বাঁ-হাতি স্পিনার। ইংল্যান্ডে মাটিতে সফল হতে দরকার আগ্রাসন ও সতর্কতা সবই রয়েছে সাকিবের মধ্যে। আসন্ন বিশ্বকাপেও বাংলাদেশ দল তার কাছ থেকে এমনটাই প্রত্যাশা করবে। ৫০ ওভারের এ মেগা ইভেন্টে নিজের অলরাউন্ড নৈপুণ্য দিয়ে বাংলাদেশ দলের সাফল্যের গুরুত্বপুর্ন একজন হবেন সাকিব।

হার্ডিক পান্ডিয়া : ভারতের দীর্ঘ দিনের একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজে পাওয়া শেষ পর্যন্ত পূর্ণ হয়েছে। তিনি হার্ডিক পান্ডিয়া। বিশেষ করে স্পিন বলের বিপক্ষে ছক্কা হাকাতে সক্ষমতার জন্য বিশেষভাবে পরিচিত তিনি। মিডল অর্ডারে যেমন প্রতিপক্ষকে ঘায়েল করতে সক্ষম তেমনি আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচ শেষ করে আসতেও পারঙ্গম হার্ডিক। ১১৬ দশমিক ৫৮ স্ট্রাইক রেটে ব্যাট চালানো পান্ডিয়া বল হাতেও বেশ কার্যকর। একজন বোলার হিসেবে পরিপক্ক পান্ডিয়া ধারাবাহিকও। আসন্ন বিশ্বকাপে নিঃসেন্দেহে ভারতের তুরুপের তাসের একজন হবে পান্ডিয়া।

বেন স্টোকস : বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে শক্তিশালী অলরাউন্ডারদের একজন বেন স্টোকস। খেলাটির অঙ্গনে পা রাখার পর তিন ফর্মেটেই ইংলিশ ক্রিকেটের গতি ধারায় পরিবর্তন এনে দিয়েছেন তিনি। শীর্ষ পাঁচের যে কোন পজিশনে ব্যাটিং করার সক্ষমতা ছাড়াও একজন বোলার হিসেবে নির্ভরতার সঙ্গে ১০ ওভার বোলিং করতে পারেন তিনি। গত কয়েক বছর যাবত ইংল্যান্ড দলের তুরুপের তাস-এ পরিণত হয়েছেন স্টোকস।

ব্যাটিং সমস্যা সমাধানে বর্তমানে পাঁচ নম্বরে বিশ্ব সেরাদের একজন স্টোকস।  ৩৭ দশমিক ৪৯ গড় রান এবং ৯৪ দশমিক ২৪ স্ট্রাইক রেটের মালিক স্টোকসের রয়েছে ধারাবাহিকতায়। নিঃসন্দেহে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় দাবীদারদের মধ্যে একজন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status