ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ কেন নায়কের উপর ক্ষেপলেন মাহী, দিলেন খুনের হুমকি!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 7:37 AM

মাহী

মাহী

হঠাৎ কি হয়েছে মাহীয়া মাহির? গভীর রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসলেন 'তোমাকে খুন করবো' লিখে! ট্যাগ দিলেন নায়ক বাপ্পীকে। বাপ্পী নিজেও পাল্টা স্ট্যাটাস দিয়েছেন। তবে বিষয়টি এখনও ঘোলাটেই সর্বমহলে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।

রাত দেড়টার দিকে মাহিয়া মাহী বাপ্পী চৌধুরীকে ট্যাগ করে নিজের ফেসবুকে লিখেন, ‘বাপ্পী চৌধুরী খুন করব তোমাকে আমি।‘ এই লেখার সঙ্গে রাগের ছয়টি ইমো ব্যবহার করেন।



রাত ২টা ১০ মিনিটে ওই পোস্ট সংশোধন করে মাহী লিখেন, ‘বাপ্পী চৌধুরী তোমার খবর আছে।’ ওই পোস্টও বাপ্পী চৌধুরীকে ট্যাগ করা হয়েছিল।

দিবাগত রাত ৩টা ২১ মিনিটে মাহীর উত্তর দিয়ে বাপ্পী চৌধুরী তাঁর ফেসবুকে লিখেন, ‘হাহাহা, তাহলে আমি কি বসে থাকব? মাহিয়া মাহী।‘ এই পোস্ট মাহীকে ট্যাগ করেছিলেন বাপ্পী

বাপ্পীর পোস্টের জবাবে মন্তব্যের ঘরে মাহী লিখেন, ‘মানে কী, কালকের জন্য অপেক্ষা করো, খালি সকালটা হোক।’

মাহীর সঙ্গে কী হয়েছে জানতে চাইলে হেসে ফেলেন বাপ্পী চৌধুরী। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি তিনি। মাহীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার অনুরোধ করেন।

শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক বাপ্পী ও মাহিয়া মাহীর। এরপর তাঁরা একাধিক ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। গত বছর মুক্তি পায় চলচ্চিত্র ‘পলকে পলকে তোমাকে চাই’। ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা পাওয়ার পরও নতুন কোনো ছবিতে দেখা যায়নি এই জুটিকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status