ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভুয়া সুন্দরী আইনজীবী দেখতে আইনজীবীদের ভিড়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 May, 2019, 6:50 AM

ভুয়া সুন্দরী আইনজীবী দেখতে আইনজীবীদের ভিড়

ভুয়া সুন্দরী আইনজীবী দেখতে আইনজীবীদের ভিড়

টাউট উচ্ছেদ কমিটি ঢাকা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে মোসাম্মৎ মৌ নামের এক ভুয়া নারী আইনজীবীকে আটক করেছে । আইনের সনদ নেই ওই নারীর। সাত বছর ধরে নিয়মিত আদালতে প্র্যাকটিস করছেন। অনেক বিচারপ্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লক্ষাধিক টাকা।

ভুয়া আইনজীবী আটকের খবর জানাজানি হলে রবিবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে ভিড় করেন অনেক আইনজীবী। তারা সবাই বলাবলি করেন, ‘এই নারী আইনজীবী তো আদালতে নিয়মিত প্র্যাকটিস করেন। তিনি নাকি ভুয়া!’ এর পরই অনেক আইনজীবীর চক্ষু চড়কগাছ।



এ বিষয়ে টাউট উচ্ছেদ কমিটির অন্যতম সদস্য ইব্রাহিম খলিল বলেন, ‘মোসাম্মৎ মৌ আদালতে অনেক প্রতারণা করেছেন। তিনি অনেক বিচারপ্রার্থীদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। অথচ তার কোনো আইনের ডিগ্রি নেই। সাত বছর ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণা করে আসছেন। এ ছাড়া তিনি ঢাকা আইনজীবী সমিতির আইডি কার্ড জাল জালিয়াতি করেছেন।’

ইব্রাহিম খলিল বলেন, ‘টাউট মৌয়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। তিনি বর্তমানে হাজতে আছেন। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাকে হাজির করা হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status