ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
টানা ১২৬ ঘণ্টা নেচে তরুণীর বিশ্বরেকর্ড (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 2:17 PM

টানা ১২৬ ঘণ্টা নেচে তরুণীর বিশ্বরেকর্ড (ভিডিও)

টানা ১২৬ ঘণ্টা নেচে তরুণীর বিশ্বরেকর্ড (ভিডিও)

গত বছরের ২৩ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত একটানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্বরেকর্ড গড়েছেন বন্দনা (১৮) নামে নেপালের এক তরুণী।


শুক্রবার নেপালের পূর্বাঞ্চলীয় ধানকুটা জেলার এই তরুণী গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন। খবর এনডিটিভির।


শনিবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও তার সরকারি বাসভবনে বন্দনা নেপালকে পুরস্কৃত করেছেন।


প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২৩ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত কাঠমান্ডুর একটি হলে নাচেন বন্দনা। সেই সময় স্বজন-শুভানুধ্যায়ী ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন দেশটির বন ও পরিবেশমন্ত্রী শক্তি বসনেত।




তার নাচে মুগ্ধ হন সবাই। নাচ চলাকালীন নিয়ম অনুযায়ী প্রতি ঘণ্টায় কেবল পানাহার ও ফ্রেশ হওয়ার জন্য পাঁচ মিনিট সময় নিয়েছিলেন বন্দনা।


এর আগে ২০১১-তে ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে দীর্ঘতম একক নৃত্যের রেকর্ড গড়েছিলেন ভারতের কালামান্দালাম হেমলতা নামে এক তরুণী।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status