ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিরেই সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছে ডলি সায়ন্তনি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 8:36 AM

ফিরেই সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছে ডলি সায়ন্তনি

ফিরেই সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছে ডলি সায়ন্তনি

নতুন গান থেকে মাঝে প্রায় সাত বছরের বিরতি নিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনি। এই সময়ে কেবল স্টেজ শোতে মনোযোগী ছিলেন তিনি। অডিও ইন্ডাস্ট্রির চরম দুরাবস্থার কারণেই ছিলো তার এই দূরে থাকা। তবে গত কয়েক বছরে ফের গানে মনোযোগী হয়েছেন এ গায়িকা। নতুন গান করছেন, শো করছেন। সব মিলিয়ে বর্তমানে সংগীতাঙ্গনে তিনি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর চলতি বছরের বাকি সময়টায় বেশ কিছু গান প্রকাশের কথাও রয়েছে ডলির। এরইমধ্যে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি দ্বৈত গানের কাজ শেষ হয়েছে।



আর কয়েকটি নতুন একক গানও করেছেন। সেগুলো সামনেই প্রকাশ হবে। ডলি বলেন, নতুন গানে ব্যস্ত হয়ে ভালো লাগছে। কারণ আমি সব সময়ই ভালো গান করে যেতে চেয়েছি। গত কয়েক মাসে কিছু ভালো মানের গান করেছি। সামনেও করার কথা চলছে। আমার কাছ থেকে এ বছরই খুব ভালো কিছু গান শ্রোতারা পাবেন। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

এদিকে এসবের বাইরে ডলি এখন কাজ করছেন তার পুরনো জনপ্রিয় গানগুলো থেকে বাছাইকৃত গানের মিউজিক ভিডিও নিয়ে। এরইমধ্যে কয়েকটি গানের ভিডিওর কাজও শেষ করেছেন। দেশের বিভিন্ন মনোরম লোকেশনে এসবের কাজ শেষ হয়েছে। এগুলোও এ বছরই প্রকাশের কথা রয়েছে। ডলি বলেন, গানগুলো নতুন সংগীতায়োজনে করেছি। তাছাড়া ভিডিওর কাজও চলছে। আমি চাই গানগুলো তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে। পাশাপাশি গানগুলো সংরক্ষিতও হবে। আসলে স্টেজ শোর ব্যস্ততার বাইরের সময়টা গানে দেয়ার চেষ্টা করছি। তাই এ গানগুলোর কাজ একটু আস্তে ধীরেই হচ্ছে। তবে আমি আশাবাদী পুরনো গানগুলো নতুনভাবে করা নিয়ে। এগুলো সবাই পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status